Lok Sabha Election 2024: প্রখর গরমেও এসি চালান না মমতা! জনসভা থেকে বিদ্যুৎ সঞ্চয়ে টিপস সুপ্রিমোর
Lok Sabha Election 2024: প্রখর গরমে পুড়ছে বাংলা! জেলার বেশ কিছু জায়গায় ৪৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। এমনকি কলকাতাতেও তাপমাত্রা ৪০ এর দোরগোড়ায়। একই সঙ্গে বইছে প্রবল তাপপ্রবাহ। আর তা উপেক্ষা করেই চড়ছে রাজনৈতিক পারদও। লোকসভা ভোটের মুখে জোরদার হচ্ছে প্রচার। আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে।
আর তার আগে একেবারে মাটি কামড়ে (Lok Sabha Election 2024) প্রচার চলছে ডান-বামের। গরম উপেক্ষা করে প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। আজ বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভায় অংশ নেন তিনি। তৃণমূল প্রার্থী অসিত মাল ও শতাব্দী রায়ের সমর্থনে এই সভা হয়। আর সেই সভা থেকেই আক্রমণ শানালেন বিজেপিকে।

একই সঙ্গে চাকরি বাতিল নিয়েও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি গরম বাড়ছে, আর এই সময় ভোট নিয়ে ফের একবার কমিশনকে একহাত নেন। তৃণমুল সুপ্রিমো বলেন, বাড়ির সঙ্গে কোনও সম্পর্ক নেই। মা মাটি মানুষের জন্য কাজ করছি। কিন্তু হেলিকপ্টারে করে আসা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কিন্তু লু জ্বলছে।
প্রবল দাবদাহের মধ্যে তিন মাস ধরে নির্বাচন করা হচ্ছে। বিজেপিকে সন্তুষ্ট করতেই কমিশন তা করছে বলে তীব্র আক্রমণ শানান প্রশাসনিক প্রধান। তাঁর কথা, মে মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যায়। এবার তা জুন মাস পর্যন্ত টানা হল।
এই গরমে মানুষের যে কষ্ট হচ্ছে তা উঠে আসে প্রশাসনিক প্রধানের কথায়! আর তা বলতে গিয়ে এসির প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, ১৭-১৮ সেলসিয়াসে এসি অনেকেই চালিয়ে দেন। দার্জিলিংয়ে থাকবেন বলে। কিন্তু যে বাড়িতে থাকি সেখানে এসি চালান না বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। আর তা চালালেও ২৭ এর নীচে চালান বলে দাবি তাঁর।
এক্ষেত্রে গবেষকদের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ২৫ এর নীচে এসি চালানো উচিত নয় বলছেন গবেষকরা। তবে এভাবে এসি চালালে বিদ্যুতের ঘাটতে হবে। ভাঁড়ার শেষ হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
যদিও বাংলাই আগামীদিনে বিদ্যুৎ সরবরাহ করবে বলে মন্তব্য করেন। এক্ষেত্রে দেউচা পাঁচামির কথা তুলে ধরেন। বলেন, আমরা দেউচা পাঁচামি করছি। যাতে ঘাটতি না হয়। বিদ্যুৎ সরবরাহ আগামীদিনে বাংলাই করবে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এমনকি এই প্রকল্পে এক লাখ ছেলে মেয়ের চাকরি হবে বলেও জানান।












Click it and Unblock the Notifications