শক্তিগড়ে খাওয়ার আগে সাবধান! ২১ জুলাই বাজেয়াপ্ত বস্তা বস্তা বাসি ল্যাংচা, কড়া পদক্ষেপ
Shaktigarh Langcha: একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে অসাধু উপায়ে মুনাফার পরিকল্পনা ভেস্তে গেল শক্তিগড়ে। বস্তা বস্তা বাসি ল্যাংচা পোঁতা হলো মাটির তলায়।
শুধু তাই নয়, একাধিক মিষ্টির দোকানে হানা দিতেই সরকারি আধিকারিকদের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। করা হলো কড়া পদক্ষেপ।

সড়কপথে যাতায়াতের সময় অনেকেই শক্তিগড়ে দাঁড়ান। চেখে নেন বিখ্যাত ল্যাংচার স্বাদ। আজ কলকাতায় একুশে জুলাইয়ের সমাবেশ ছিল। আসা-যাওয়ার পথে অনেকে ল্যাংচা খেতে আসবেন, সেই আশায় মোক্ষম চাল চেলেছিলেন কয়েকজন দোকানদার। বিপদ আঁচ না করেই!
বর্ধমানের শক্তিগড়ে আজ বাজেয়াপ্ত হলো কুইন্টাল কুইন্টাল ল্যাংচা। বাসি ল্যাংচা বিক্রির চেষ্টার অভিযোগে বাজেয়াপ্ত করা হয়। শক্তিগড়ে পরপর ল্যাংচার দোকানে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর অভিযান চালায়। বাজেয়াপ্ত ৩ কুইন্টাল বাসি ল্যাংচা।
শক্তিগড়ে ১৯ নং জাতীয় সড়কের ধারে ল্যাংচা হাব থেকে বস্তা বস্তা ল্যাংচা তুলে নিয়ে গিয়ে জেসিবি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। মূলত গোডাউনে বস্তা বস্তা ফাংগাস ভরা আধকাঁচা ল্যাংচা ছিল। এই খবর পেয়ে শক্তিগড়ে হানা দেন প্রশাসনিক আধিকারিকরা। শেষে জেসিবি নিয়ে এসে মাটি খুঁড়ে মাটিতে পুতে নষ্ট করা হলো খাবারের অযোগ্য ল্যাংচা।
২১ জুলাইয়ের আগে বৃহস্পতিবারের পর ফের শনিবার বর্ধমানের বিখ্যাত শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে হানা দেয় স্বাস্থ্য দফতর। জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দপ্তর ও লিগ্যাল মেট্রোলজি দফতর। এদিন অভিযানের নেতৃত্ব দেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুবর্ণ গোস্বামী ও ডেপুটি পুলিশ সুপার (ডিইবি) এ এস চট্টোপাধ্যায়।
এ দিন এই হানাদারিতে প্রতিনিধিরা দেখেন, অধিকাংশ দোকানের রান্না-ঘর এখনও অস্বাস্থ্যকর, মিষ্টির কড়াইয়ে নেই ঢাকনা। কারিগরদের কোনও স্বাস্থ্য পরীক্ষা হয় না। সামান্য পরিচ্ছন্নতা বজায়ও রাখা হয় না। কোথাও বা বিষাক্ত রং মেশানো হচ্ছে মিষ্টিতে।
এছাড়াও অনেকগুলি দোকানের গুদামে হানা দিয়ে সাত-দশদিন আগে থেকে ভেজে রাখা, ফাংগাস পরে যাওয়া ল্যাংচা মেঝের উপর ডাঁই করে রাখা অবস্থায় দেখতে পান হানাদারি টিমের সদস্যরা। টিমের প্রাথমিক অনুমান, এই সমস্ত বাসি মিষ্টি যা ২১ জুলাই পুনরায় ভেজে, রসে ডুবিয়ে বিক্রি করবার পরিকল্পনা ছিল।
কারণ, ২১ শে জুলাই বিভিন্ন জেলা থেকে গাড়িতে করে জাতীয় সড়ক ধরে বহু তৃণমূলকর্মী আসা-যাওয়া করেন এবং এর জন্য শক্তিগড়ে ল্যাংচার চাহিদা থাকে তুঙ্গে। পরীক্ষার জন্য কয়েকটি নমুনা রেখে বাকি প্রায় তিন কুইন্টাল এ ধরনের ভাজা ল্যাংচা আজ বাজেয়াপ্ত করে তা পরিবেশ-বান্ধব উপায়ে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছে।
সাতজন দোকানদারকে আইনি নোটিশ ধরানো হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় ডায়েরি করা হয়েছে। জানা গিয়েছে, সমস্ত অসাধু দোকানদারদের বিরুদ্ধে আইনানুগ মামলা রুজু করা হচ্ছে। তাঁদের প্রত্যেকের দশ লক্ষ টাকা অবধি জরিমানা ও সাত বছর পর্যন্ত হাজতবাস বা উভয়ই হতে পারে। এদিন ক্রেতাদের শক্তিগড়ে ল্যাংচা কেনার আগে যথেষ্ট সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications