Kirti Azad: 'দেশের হয়েই খেলেছি', নিজের কেন্দ্রে পা রাখেই বহিরাগত তকমা খারিজ করে বার্তা কীর্তির
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে বহিরাগত তরজা শুরু হয়ে গিয়েছে। গতকাল রাতেই নিজের কেন্দ্রে পৌঁছে যান প্রাক্তন এই ক্রিকেটার। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পৌঁছেই সাংবাদিক বৈঠক করে বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন তিনি।
বহিরাগত বলে যাঁরা তাঁকে আক্রমণ করতে শুরু করেছেন তঁাদের সরাসরি নিশানা করে কীর্তি আজাদ বলেছেন, দেশের হয়ে খেলেছি। তাই বাংলা তাঁর কাছে আলাদা দেশ নয়। যাঁরা বহিরাগত বলছেন তাঁকে তাঁরা ভুলে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী গুজরাতের বাসিন্দা হয়েও বারাণসী থেকে ভোটে দাঁড়িয়েছেন।

গতকাল ৪২ লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ব্রিগেডের জনগর্জন সভা থেকে সেই ৪২ জন প্রার্থীকে নিয়ে ব়্যাম্পে হেঁটেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সকলকে চমকে দিয়েছে দুটি নাম। একটি ইউসুফ পাঠান এবং আরেকজন কীর্তি আজাদ। দুজনেই ক্রিকেটার। একজন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্ত ক্রিকেটার। আরেকজন এখনও ক্রিকেট খেলেন।
বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে কীর্তি আজাদকে। আর এই দুই ক্রিকেটারকে প্রার্থী করা নিয়েই বিজেপি শুরু করে দিয়েছে বহিরাগত তরজা। গতকালই বঙ্গবিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেছিলেন বাঙালি প্রার্থী পেল না তৃণমূল কংগ্রেস। শেষ পর্যন্ত বহিরাগতদের নিয়ে আসতে হচ্ছে। এই নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছে বিজেপি।
সেই বহিরাগত তরজা বন্ধ করতে এবার নিজেই ময়দানে নামলেন কীর্তি আজাদ। তিনি গতকাল রাতেই নিজের কেন্দ্রের পৌঁছে গিয়েছেন। এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাসের সঙ্গে দেখাও করেছেন তিনি। সেখানে সাংবাদিক বৈঠক করেছেন কীর্তি আজাদ। সেই সঙ্গে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন বহিরাগত কেন হব। দেশের জন্যই খেলেছি। কোনও একটি রাজ্যের জন্য নয়। এখানেও তিনি দেশের প্রতিিনধি হিসেবেই লড়াই করছেন।
কীর্তি আজাদ বলেছেন মোদীজি গুজরাতের বাসিন্দা হয়ে যদি বারাণসী থেকে ভোটে লড়তে পারেন তাহলে তিনি কেন পারবেন না। নিজেকে মিথিলার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি। কীর্তি আজাদ বলেছেন, আমি মিথিলাঞ্চলের লোক। বাংলা না বলতে পারলেও বাংলা তিনি বুঝতে পারেন। বাংলা শিখে নিতে তাঁর বেশি সময় লাগবে না।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়ষী প্রশংসা করেছেন কীর্তি আজাদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে করুণার প্রতিমূর্তি বলে বার্তা দিয়েছেন তিনি। এমনকী তাঁকে মহিষাসুর মর্দিনী বলেছেন কীর্তি আজাদ। দিদির পাশে থেকে দেশের উন্নয়ন করতে চান বলে বার্তা দিয়েছেন কীর্তি আজাদ।












Click it and Unblock the Notifications