Lok Sabha Election: এক মিনিট সময় লাগবে! 'চুল্লু ভর পানিমে ডুবকে মর জানা চাহিয়ে', দিলীপকে হুঁশিয়ারি কীর্তির

Lok Sabha Election 2024: এলাকায় শান্তি বজায় রাখুন তা না হলে এক মিনিট সময় লাগবে সব শান্ত করতে। দিলীপ ঘোষকে হুঁশিয়ারি কৃতি আজাদের। বুধবার সকাল সাড়ে নটা নাগাদ পানাগড়ে নির্বাচনী প্রচারে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী। আর সেখানেই সাংবাদিকদের সামনে এই ভাষাতেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে (Dilip Ghosh) হুঁশিয়ারি দেন কীর্তি আজাদের (Kirti Azad)।

যা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শাসকদলকে আক্রমণ শানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন কৃতি আজাদ বলেন, বর্ধমানে এক তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কাজ মোটেই বরদাস্ত নয়। আর তা করলে দিলীপ ঘোষ এবং তার দলবলকে শান্ত করতে তার এক মিনিট সময় লাগবে।

Lok Sabha Election

এই বিষয়ে কার্যত ব্যাখ্যাও দেন তৃণমূল প্রার্থী। বলেন, এক সময় তিনি ক্রিকেট খেলা খেললেও রাজনীতিতে খেলাটা তার বহু পুরনো। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র প্রতিবাদও জানান প্রাক্তন ক্রিকেটার।

বলেন, যে, মা বোনেদের সম্মান করে না, মা দুর্গাকে তাঁর পিতৃ পরিচয় জিজ্ঞাসা করেন। যে, মানুষ মা-বোনদের সম্মান করে না সেই সমস্ত মানুষদের চুল্লু ভর পানিমে ডুবকে মর জানা চাহিয়ে। দুর্গাপুর এবং বর্ধমানের মানুষ দিলীপ ঘোষ কে এমন উড়িয়ে দেবে যে আর কোনদিন এই এলাকায় এসে নিজের মুখ দেখাতে পারবেন না তিনি, এমনটাই মন্তব্য করেন কৃতি।

শুধু তাই নয়, রাজ্য থেকে রাজ্যের মানুষ তাঁদের তাড়িয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। আর তাই দিলীপ ঘোষদের কার্যত ভালোভাবে এলাকায় থাকার এবং প্রচারের পরামর্শ তৃণমূল প্রার্থীর। বলে রাখা প্রয়োজন, প্রচারে বেরিয়ে মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ শানান দিলীপ ঘোষ।

যা নিয়ে তুঙ্গে বিতর্ক। এহেন মন্তব্যের জন্য ইতিমধ্যে সতর্ক করে বিজেপি প্রার্থীকে নোটিশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর এরপরেই পালটা হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর মুখে।

উল্লেখ্য, আজ বুধবার সকালে পানাগড় বাজারের গুরুদুয়ারে ও লক্ষীনারায়ণ মন্দির এবং পানাগড় বাজারের শ্মশান কালি মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীদের নিয়ে প্রচার শুরু করেন তৃণমূলের মনোনীত প্রার্থী কীর্তি আজাদ। পাশাপাশি এদিন গুরুদুয়ারে পাঞ্জাবি ভাষায় বক্তব্য রেখে শিখ সম্প্রদায়ের মানুষের মন জয় করেন কীর্তি আজাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+