তৃণমূলের খেলা শেষ হবে, পদ্মকে স্বাগত জানাতে তৈরি হন! বাংলায় পরিবর্তনের ডাক নাড্ডার

“আপনার কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটের খেলা শীঘ্রই শেষ হবে। তৃণমূলের খেলাও শেষ হবে। তিনি স্লোগান তোলেন, মা-মাটি-মানুষের সরকার আর নেই দরকার।”

বাংলাকে অশান্ত ও রক্তাক্ত করার চক্রান্ত চলছে। সেই অত্যাচারের রক্তবীজ শেষ করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছি। বর্ধমানে মন্দিরে পুজো দেওয়ার পর পূর্বস্থলীর জনসভা থেকে এভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

তৃণমূলকে অত্যাচারের রক্তবীজ আখ্যা

তৃণমূলকে অত্যাচারের রক্তবীজ আখ্যা

তৃণমূলকে অত্যাচারের রক্তবীজ আখ্যা দিয়ে জেপি নাড্ডা বলেন, বাংলাকে এমন করে তৈরি করতে হবে, যে বাংলা দিশা দেখাবে দেশকে। এক মাসের মধ্যে দ্বিতীয়বার বাংলায় এসে জেপি নাড্ডা ফের ডাবল ইঞ্জিন সরকারের কথা বললেন। পঞ্চায়েত ভোটের আগে জেপি নাড্ডা বাংলাকে পাখির চোখ করেছেন। বলেছেন বাংলায় একদিন পরিবর্তন হবেই।

মোদীর নেতৃত্বই ভারতকে সুরক্ষিত রেখেছে

মোদীর নেতৃত্বই ভারতকে সুরক্ষিত রেখেছে

তিনি এদিন বলেন, মোদীর নেতৃত্বে বিজেপি দুনিয়ার সবথেকে বড় পার্টিতে পরিণত হয়েছে। তাঁর নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, তার সুফল পাচ্ছেন মহিলা, শিশু, যুবক থেকে শুরু করে আদিবাসী, দলিত, সংখ্যালঘু সবাই। ভারত শুধু ভ্যাকসিন লেনেবালা নেহি, দেনেবালা ভি হ্যায়। ভারতের মতো কোনও দেশ এই কাজ করে দেখাতে পারেনি। মোদীর নেতৃত্বই ভারতকে সুরক্ষিত স্থানে পৌঁছে দিয়েছে।

মমতা বন্যোেনপাধ্যায়ের নেতৃত্বে জঙ্গলরাজ বাংলায়

মমতা বন্যোেনপাধ্যায়ের নেতৃত্বে জঙ্গলরাজ বাংলায়

মমতা বন্যোেনপাধ্যায়কে নিশানায় জেপি নাড্ডা এদিন বলেন, মার্কিন প্রেসিডেন্টও মুখে এখনও মাস্ক পরেন। কিন্তু আপনার মুখে মস্ক নেই, তার কারণ মোদীজির সু-নেতৃত্বে গোটা দেশ ভ্যাকসিনেটেড হয়েছে। আর দেশে যখন মোদীজির নেতৃত্বে সোনার ভারত হয়ে উঠেছে, বাংলা তখন মমতা বন্যোড পাধ্যায়ের নেতৃত্বে জঙ্গলরাজে পরিণত।

অপশাসন ও অত্যাচার থেকে মুক্তি চায় বাংলা

অপশাসন ও অত্যাচার থেকে মুক্তি চায় বাংলা

জেপি নাড্ডা বলেন, বাংলায় রেল ও মেট্রোর জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। কেন্দ্র গরিব কল্যাণ যোজনা দিয়েছে আর তৃণমূল নেতারা রেশন চুরি করে চলেছে। এই অপশাসন ও অত্যাচার থেকে মুক্তি চায় বাংলা। বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চায় মোদী সরকার।

তৃণমূলের খেলা শেষ হবে, বললেন নাড্ডা

তৃণমূলের খেলা শেষ হবে, বললেন নাড্ডা

এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলায় বক্তব্য রাখতে শুরু করেন। তিনি বলেন, আপনার নাম তো মমতা, কবে থেকে নির্মমতা হয়ে গেলেন। আপনার কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেটের খেলা শীঘ্রই শেষ হবে। তৃণমূলের খেলাও শেষ হবে। তিনি স্লোগান তোলেন, মা-মাটি-মানুষের সরকার আর নেই দরকার। চাকরি বিক্রি কোটি কোটি, লুঠ করেছে হাওয়াই চটি। ইত্যাদি।

বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, পরিবর্তন হবেই

বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, পরিবর্তন হবেই

এরপর কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, মমতা বন্যোকটপাধ্যায়ের সরকার সবকিছুতেই বলেন এগিয়ে বাংলা। সত্যিই বলেন তিনি। বাংলা অত্যাচারে এগিয়ে, অপশাসনে এগিয়ে, দুর্নীতিতেও এগিয়ে। এবার সেই এগনোর দিন শেষ হবে। বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। অতএব পরিবর্তন হবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+