তৃণমূলের প্রার্থী তালিকায় নাম জিতেন্দ্র তিওয়ারির! বিস্ময়-জল্পনার অবসানে সত্য প্রকাশিত
তৃণমূলের প্রার্থী তালিকায় নাম জিতেন্দ্র তিওয়ারির! বিস্ময়-জল্পনার অবসানে সত্য প্রকাশিত
আসানসোল পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে অবাক সকলেই। তৃণমূলের প্রার্থী তালিকায় কি না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নাম। তবে কি তিনি বিজেপিতে টিকিট না পেয়ে ফের তৃণমূলে ফিরে এলেন। ফরে তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছেন আসন্ন পুরসভা নির্বাচনে? ভুল ভাঙল খানিক পরেই, সামনে এল প্রকৃত সত্য।

জিতেন্দ্র তিওয়ারির নাম তৃণমূলের প্রার্থী তালিকায়
আসানসোল পুরসভা নির্বাচন ২২ জানুয়ারি। তার আগে সব দলই প্র্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে ঝাঁপিয়ে পড়তে শুরু করেছে। ঠিক সেইসময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় জিতেন্দ্র তেওয়ারির নাম নিয়ে বিস্মিত রাজনৈতিক মহল। তৃণমূলের প্রার্থী তালিকায় জিতেন্দ্র তিওয়ারির নাম রয়েছে ৬৮ নম্বর ওয়ার্ডে।

বিজেপি ছেড়ে কবে আবার তৃণমূলে যোগ দিলেন জিতেন্দ্র
তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি দাঁড়াতেন ৩৮ নম্বর ওয়ার্ডে। তিনি বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে জিতেন্দ্র তিওয়ারির নাম দেখা গেল তৃণমূলের প্রারথী তালিকায়। ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু জিতেন্দ্র তিওয়ারি যে বিজেপি ছেড়ে আবার তৃণমূলে যোগ দিয়েছেন, এমন তো শোনা যায়নি!

জিতেন্দ্র তিওয়ারির নাম বিভ্রাট দূর হল, প্রকৃত সত্য কী
বিস্ময় কাটল খানিক বাদেই। আসলে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি আর ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি এক ব্যক্তি নন। তাঁরা আলাদা ব্যক্তি। ৬৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল যাঁকে প্রার্থী করেছে, তিনি পেশায় গৃহশিক্ষক। প্রথম থেকে তৃণমূল কর্মী। তাঁকে এবার টিকিট দিয়েছে দল। জিতেন্দ্র তিওয়ারির নাম বিভ্রাট দূর করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল প্রকৃত সত্য কী।

স্বস্তি ফেলল তৃণমূল, অবসান হল বিতর্কেরও!
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় জিতেন্দ্র তিওয়ারির নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রশ্নের অবসান ঘটল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অন্য এক জিতেন্দ্র তিওয়ারির পরিচয় সামনে আনায়। এটা যে নিছকই একটা নাম-বিভ্রান্তি তা জেনে স্বস্তি ফেললেন তৃণমূলের নেতা-কর্মীরা। একইসঙ্গে অবসান হল বিতর্কেরও।

বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই, তৃণমূলের তালিকায় নাম
আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এখন বিজেপি নেতা। তাঁকে এবার প্রার্থী করেনি বিজেপি। তাঁর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়েছে। ফলে ওই ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী আইনজীবী চৈতালী তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির নাম বিজেপির প্রার্থী তালিকায় না থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। একইভাবে জল্পনা তৈরি হয় তৃণমূলের প্রার্থী তালিকায় জিতেন্দ্র তিওয়ারি নাম দেখে।

তৃণমূলের প্রার্থী হয়ে জিতেন্দ্র তিওয়ারির বার্তা
৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়ে তৃণমূলকর্মী পেশায় গৃহশিক্ষক জিতেন্দ্র তিওয়ারি বলেন, জানি না আমার নাম ভোটবাজারে অ্যাডভান্টেজ হবে না ডিসঅ্যাডভান্টেজ হবে। তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। দল আমাকে সুযোগ দেওয়ায় আমি পুরভোটে লড়াই করছি। ভোটে জিতে মানুষের কাজ করাই আমার উদ্দেশ্য।












Click it and Unblock the Notifications