কম্বল বিতরণে পদপিষ্ট হওয়ার মামলায় স্বস্তি, আসানসোল প্রবেশে নিষেধাজ্ঞা উঠল জিতেন্দ্র তিওয়ারির
অবশেষে মিলল স্বস্তি। উঠে গেল জিতেন্দ্র তিওয়ারির আসানসোল ঢোকার নিষেধাজ্ঞা। আসানসোলে ঢুকতে ও থাকতে আর বাধা রইল না জিতেন্দ্র তেওয়ারির। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কম্বল বিতরণে পদপিষ্ট হওয়ার মামলায় স্বস্তি পেলেন। এখন থেকে তিনি আসানসোল প্রবেশ করতে পারবেন, পারবেন আসানসোলে থাকতেও।
আসানসোল ঢোকার যে নিষেধাজ্ঞা ছিল জিতেন্দ্র তেওয়ারির ওপর ছিল, সেই নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি মঙ্গলবার প্রত্যাহার করে নেন। কম্বলকাণ্ডে পদপিষ্টের ঘটনায় শর্ত সাপেক্ষে জিতেন্দ্র তেওয়ারি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। সেখানে শর্ত ছিল তিনি আসানসোল পুর এলাকায় ঢুকতে পারবেন না। সেই নিষেধাজ্ঞা উঠে গেল এদিন।

উল্লেখ্য, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আসানসোলের রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠান হয়। এর অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন জিতেন্দ্র জায়া কাউন্সিলর চৈতালি তেওয়ারি। এই অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। তিনি চলে যাওয়ার পরেই কম্বল বিতরণ শুরু হয়। হুড়োহুড়ি পড়ে যায় কম্বল নেওয়ার জন্য। তাতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়।
ঝালি বাউরি নামে মৃত এক মহিলার পরিবারের সদস্যর অভিযোগের ভিত্তিতে আসানসোল উত্তর থানার পুলিশ একটি মামলা করে। তাতে ৮ জন গ্রেফতার হয়। গত ১৮ মার্চ দিল্লির কাছে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে আসানসোল উত্তর থানার পুলিশ জিতেন্দ্র তেওয়ারিকে গ্রেফতার করেছিল। একমাস প্রেসিডেন্সি জেলে থাকার পর হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পান।

আসানসোল কম্বল-কাণ্ডে হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত রয়েছেন জিতেন্দ্র তেওয়ারি। সেই জামিন দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত ছিল, যে আদালতে আসানসোল কম্বল-কাণ্ডে মামলা চলছে, সেখানে শুনানির দিনে হাজিরা দিতে হবে। আসানসোল পুর এলাকায় জিতেন্দ্র তেওয়ারি ঢুকতে পাবেন না।
এর মাঝে পঞ্চায়েত ভোটে তিনি দুর্গাপুরে প্রচারে আসতে পারলেও আসানসোল আসতে পারেননি। প্রায় ৬ মাস ধরে তিনি শিল্প শহরের বাইরে ছিলেন। নিজের বাড়িতে ঢুকতে পারেননি। এবার আসানসোল ঢোকার সেই নিষেধাজ্ঞা উঠে গেল হাইকোর্টের নির্দেশে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications