IT Raid: ফের আয়কর হানা রাজ্যে, সাত সকালে তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি

রাজ্যে ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এবার আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে হানা দিল আয়ক দফতরের আধিকারীকরা। বিধায়কের স্ত্রী আসানসোল পুরনিগমের কাউন্সিলর। িবধায়ক ছাড়াও সোহরাব আলি ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত।

বুধবার ভোর পাঁচটা নাগাদ তাঁর বাড়িতে তল্লাশি শুরু করে আয়কর দফতরের আধিকারীকরা। শুধু আসানসোল নয় রানিগঞ্জ, বার্নপুরেও তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারীকরা। বাড়িতে বিধায়ক এবং তাঁর স্ত্রী দুজনেই রয়েছেন। তাঁদের উপস্থিতিতেই চলছে তল্লাশি অভিযান।

IT Raid

লোহার ছাঁট চুরির দায়ে একাধিকবার জেল খেটেছেন সোহরাব আলি। ২০১১ সালে তৃণমূল কংগ্রেেসর টিকিটে রানিগঞ্জের বিধায়ক হয়েছিলেন তিনি। তারপর থেকে বার্নপুরের প্রোমোটিংেয়র ব্যবসা রমরমিয়ে চলছিল সোহরাবের। তাঁর বার্নপুর এবং রানিগঞ্জের বাড়িতেও আয়কর দফতরের আধিকারীকরা তল্লাশি শুরু করেছে। রাজ্যের চার জায়গায় প্রায় ৫০ জনের টিম তল্লাশি চালাচ্ছে।

২০১৫ সালে লোহার ছাঁট চুরির অভিযোগে জেল খাটতে হয়েছিল সোহরাব আলিকে। তারপর থেকে আর তিনি টিকিট পাননি কোনও দলের। তবে তাঁর স্ত্রী আসানসোলের কাউন্সিলর। তবে আজকের আয়কর হানা কোন মামলার প্রেক্ষিতে তা জানা যায়নি। প্রাক্তন বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

দুর্গাপুর, রানিগঞ্জ, আসানসোল, বার্নপুরে একযোগে আয়কর দফতরের হানা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। গত এক বছর ধরে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দলের তাবর নেতা মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। তাঁদের বাড়িতে দফায় দফায় তল্লাশি অভিযান চলেছে। এর আগেও শাসদ দলের নেতা মন্ত্রীর বাড়িতে আয়কর হানা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+