East Bardhaman: পার্টি অফিসে লটারির দোকান! দলের কর্মী ভাড়া বসানোয় ‘ধমক’ তৃণমূল বিধায়কের

INTTUC Party Office: তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কার্যালয়ে ভাড়া বসাচ্ছেন তৃণমূলেরই (TMC Worker) সক্রিয় কর্মী। চোখে পড়তেই ধমক দিলের বিধায়ক (TMC MLA)। বর্ধমান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। শনিবার রাতে সেখানে পরিদর্শনে আসেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। দলের কার্যালয়ে ভাড়া খাটানো তীব্র অসন্তোষ প্রকাশ করেন শাসকদলের বিধায়ক।

দীর্ঘদিন ধরে INTTUC-এর ওই কার্যালয় লটারি বিক্রেতাকে ভাড়া দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ৪ হাজার টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয় বলে দাবি। তৃণমূলের এক সক্রিয় কর্মীই সেই দোকান ভাড়া দিয়ে টাকা নিতেন বলে অভিযোগ।

tmc partyoffice

এদিন তা দেখতে পেয়েই দোকানদারকে ডেকে ধমক দেন তৃণমূল বিধায়ক খোকন দাস। অবিলম্বে লটারির বোর্ড খুলে নিতে নির্দেশ দেন দিনি। পার্টি অফিস কারও ব্যক্তিগত সম্পত্তি নয় বলেও কড়া হুঁশিয়ারি দিয়ে যান বিধায়ক।

শনিবার পরিদর্শনে গিয়ে বিধায়ক বলেন, "পার্টি অফিস কি আর ভাড়া দেওয়া যায়? এক ঘন্টার মধ্যে যেন এই লটারির বোর্ড খুলে নেওয়া হয়। এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের পার্টি অফিস ছিল, পার্টি অফিসই থাকবে। পার্টি অফিস তো পার্টির কর্মীদের জন্য, সেখানে কীভাবে ভাড়া দিচ্ছে বুঝতে পারছি না।"

তবে শুধু ৯ নম্বর ওয়ার্ডেই নয়, বিধায়ক খোকন দাসের (TMC MLA Khokan Das) নজরে রয়েছে ৭ নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিসও (Party Office rented)। সেটিতেও নাকি ভাড়া বসানো হয়েছে বলে দাবি তাঁর।

এদিকে দোকানদার তথা তৃণমূল কর্মীর ছেলের বক্তব্য, " এটি অনেকদিন আগে পার্টি অফিস ছিল। তবে বর্তমানে পার্টি অফিস ছিল না। আমার বাবা এই পার্টি অফিসটি লটারিওয়ালাকে ভাড়া দিয়েছেন। যা করেছে বাবা করেছে। কিন্তু দাদা বললেন দোকান তুলে দিতে। দাদার উপর তো আর যেতে পারবে না। মাসে ৪ হাজার টাকা ভাড়া নেওয়া হয়।"

এপ্রসঙ্গে তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত বলেন, "আমি বিধায়ক খোকন দাসকে ধন্যবাদ জানাব যে তিনি তার কর্তব্য পালন করেছেন। অনেকদিন ধরেই এটি ভাড়া দেওয়া হয়েছে, আমিও জানি। প্রতিবাদও করেছিলাম। কিন্তু গুটিকয়েক মানুষ তাদের নিজেদের স্বার্থের জন্য এসব করছে। দলের বিধায়ক যে দলের পার্টি অফিসটি পুনরায় ফিরিয়ে আনছেন, এটা আমাদের কাছে খুশির খবর।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+