IND vs AUS World Cup Final 2023: কেমন খেতে বিরাটকে? স্বাদ নিতে যান দুর্গাপুর
IND vs AUS World Cup Final 2023: বিশ্বকাপ ক্রিকেট জোরে কাঁপছে গোটা ভারতবর্ষ। রবিবার ভারত অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ফাইনালকে ঘিরে জোর উন্মাদনা। সকলের চোখ আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দিকে। বিশ্বকাপ ক্রিকেটের বেতাজ বাদশা কে হবে সেটা আর কয়েক ঘন্টার মধ্যেই স্পষ্ট হবে। তবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট খুইয়ে রীতিমত চাপে ভারতীয় শিবির। যা নিয়ে চাপে ক্রিকেটপ্রেমীরাও।
তবে টেনশন থাকলেও শহরের বিভিন্ন প্রান্তে ক্রিকেটপ্রেমীরা মেতেছেন ক্রিকেট জ্বরে (IND vs AUS World Cup Final 2023)। কোথাও পুজো অর্চনা তো আবার কোথাও প্রার্থনা। তবে সবাইকে পিছনে ফেলে বিশ্বকাপ ক্রিকেটে (IND vs AUS World Cup Final 2023) ভারতবর্ষের জয়ের কামনা করে অভিনবত্বের নিদর্শন তুলে ধরল দুর্গাপুরের মামরা বাজারের মনোরমা সুইটস নামক মিষ্টির দোকান। যা দেখে একেবারে অবাক মিষ্টি কিনতে আসা সাধারণ মানুষ। কি সেই নিদর্শন (IND vs AUS World Cup Final 2023) জানেন?

একেবারে ক্ষীরের খোয়া দিয়ে দোকানের কর্মীরা বানিয়ে ফেলেছেন বিরাট কোহলির মূর্তি। বানিয়েছেন বিশাল বড় বিশ্বকাপ (IND vs AUS World Cup Final 2023)। আর যা নজর কেড়েছে শিল্পাঞ্চলবাসীর। দোকান মালিক জানান, পূর্বেও তারা ভারতবর্ষের চন্দ্র যানের সাফল্যকে উৎসর্গ করে বানিয়েছিলেন মিষ্টির চন্দ্রযান। ফুটবল বিশ্বকাপেও তারা বিভিন্ন খেলোয়াড়ের মূর্তি বানিয়েছিলেন মিষ্টি দিয়ে। তাই এবার ক্রিকেট বিশ্বকাপেও তাদের তৈরি বিরাট কোহলি ও বিশ্বকাপ দেখতে দোকানে ভিড় জমাচ্ছে ক্রেতারা।
শুধু দুর্গাপুরেই নয়, ক্রিকেট জ্বরে কাঁপছে অন্যন্য জেলাও। ভারতের অসি বধের সাক্ষী (IND vs AUS World Cup Final 2023) থাকতে একপ্রকার গৃহবন্দি মানুষ। দুপুরের পর থেকে বাঁকুড়ার অধিকাংশ রাস্তাঘাট, বাজার ঘাট শুনশান।
আর এরই মাঝে আরও অনেক জায়গার সঙ্গেই জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল দেখানোর (IND vs AUS World Cup Final 2023) ব্যবস্থা করেছেন সিমলাপালের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের পুখুরিয়া গ্রামের মানুষ। আর তা দেখতে ভিড় কয়েকশ মানুষের। সবার চোখেমুখে স্পষ্ট টেনশন। একের পর এক ভারতীয় দলের উইকেটের পতনে চাপে বিরাট-রোহিত শিবির। শেষমেশ খেলা (IND vs AUS World Cup Final 2023) ঘুরবে তো?












Click it and Unblock the Notifications