Storm: বৈঠক চলাকালীন প্রবল ঝড়ের মুখে অভিষেক, লণ্ডভণ্ড গোটা ক্যাম্প অফিস

প্রবল ঝড়ের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। সেই মতো বিকেলে হঠাত করেই গোটা পরিস্থিতি বদলে যায়। কালো করে আসে গোটা আকাশ।

প্রবল ঝড় ওঠে দুর্গাপুরে। সেই সময়ে দুর্গাপুরে জনজোয়ার ক্যাম্পে বৈঠক করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হঠাত প্রবল হাওড়ার দাপটে একাধিক ক্যাম্প অফিস ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। তবে সুস্থ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবল ঝড়ে কারোর কিছু হয়নি। সবাই ঠিক আছে।

বৈঠক চলাকালিন প্রবল ঝড়ের মুখে অভিষেক

তবে প্রবল ঝড়ের দাপটে দ্রুত এলাকা ছাড়েন সমস্ত কর্মীরা। প্রায় ৪০ মিনিট ধরে ঝড়ের দাপট চলে বলে জানা গিয়েছে। শুধু ঝড় নয়, প্রবল শিলাবৃষ্টি হয় বলেও জানা গিয়েছে। আর তাতে পুরো লণ্ডভণ্ড অবস্থা পুরো এলাকার। কার্যত একই ছবি বাঁকুড়াতেও। দুর্গাপুর হয়ে আজ বৃহস্পতিবারই বাঁকুড়াতে পৌঁছানোর কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানেও প্রবল কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে।

বিশেষ করে বড়জোড়াতে প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। আর তাতে তৃণমূলের ক্যাম্প অফিস ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় নবজোয়ার কর্মসূচি হওয়া নিয়ে একটা আশঙ্কা রয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে একই ভাবে বর্ধমানে প্রবল ঝড়ের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মাঝ রাস্তাতেই কনভয় আটকে যায়। এমনকি হাইটেনশন তারের একটা অংশ সেই কনভয়ের উপর ছিঁড়ে পড়ে। যদিও তাতে কারোর কোনও ক্ষতি হয়নি। ঝড়ের ফলে একই ভাবে ক্যাম্প অফিস সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছিল। ফলে বাতিল করা হয় সমস্ত সভা। তবে আজকে সভা বাতিল নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।

কলকাতা জুড়ে প্রবল ঝড়

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ মে শনিবার সকালের মধ্যেও আবহাওয়া আগের দিনের মতোই থাকার সম্ভাবনা। তবে ঝোড়ো হাওয়ার বেগ ঘন্টায় ৪০-৫০ কিমি হওয়ার সম্ভাবনা। সেই মতো কলকাতা এবং শহরতলিতেও বৃষ্টি শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+