স্বামীর কাজ চাইতে গিয়ে হেনস্থার শিকার মহিলা, এলাকায় খোঁজ নিতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনলেন অগ্নিমিত্রা পাল
দুর্গাপুরে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হল অগ্নিমিত্রা পালকে। দুর্গাপুরের নিউটাউনশিপ এলাকায় এক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীকে হেনস্থার ঘটনা নিয়ে খোঁজ নিতে গিয়েছিলেন তিনি। দুদিন আগে এক মহিলা তৃণমূল কর্মী আত্মহত্যার চেষ্টা করেছিলেন ।
অভিযোগ ছিল এলাকায় তৃণমূল নেতাদের মদের ঠৈক চালানো নিয়ে তিনি প্রতিবাদ করেন। তারপরেই তার স্বামীর ঠিকাদারের কাজ চলে যায়। ফের স্বামীকে আবারো কাজে নিয়ো করার জন্য তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে গিয়েছিলেন তিনি। স্বামীকে কাজ দেওয়ার পরিবর্তে তাঁকে সহবাস করার প্রস্তাব দেয় স্থানীয় তৃণমূল নেতা।

তারপরেই সেই মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয় । যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদের মধ্যে দুইজন গ্রেপ্তার হয় বাকি দুজন এখনো গ্রেপ্তার হয়নি। এই ঘটনার খোঁজ খবর নিতেই অগ্নিমিত্রা পল পৌঁছে গিয়েছিলেন। তিনি অভিযোগ করেন সন্দেশখালির মতো ঘটনা ঘটছে জেলায় জেলায়।
স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা অগ্নিমিত্রা পলকে দেখে প্রতিরোধ গড়ে তোেল। এলাকার তৃণমূল নেতৃত্ব সহ অন্যান্যদের অভিযোগ এখানে যে ঘটনা ঘটেছে সে ঘটনার কোন সত্যতা নেই এখানে রাজনৈতিক ইসু খাড়া করতে অগ্নিমিত্রা এসেছেন তাই এলাকাবাসী তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য ভোটের ফলাফল প্রকাশের পরেই শাসক দলের একাংশে গোষ্ঠী দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসছে। খাস কলকাতাতেই দুই কাউন্সিলরের হাতাহাতি পর্যন্ত ঘটেছে। পাটুলির দুই কাউন্সিলর একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। দুই কাউন্সিলরকেই দল শোকজ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বৈঠক করে গোষ্ঠী দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ নিয়েছেন। কোথায় গলদ রয়েছে দলের অন্দরে সেটা বোঝার চেষ্টা করতে চান তিনি।
দলের ভেতরে েয একাধিক জায়গায় অসন্তোষ তৈরি হয়েছে সেটা আঁচ করেই বৈঠক ডেকেছেন। অন্যদিকে ভোটের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যাঁরা মনে করছেন কাজ করতে পারবেন না তাঁরা সরে যান। এর পরে বাঁকুড়ার বিজেপি সাংসদও দলে থেকে গদ্দারি করেছে কয়েকজন এমন অভিযোগ করেছিলেন।












Click it and Unblock the Notifications