Dilip Ghosh: দুর্গাপুরে দিলীপের চা-চক্রে হাতাহাতি, বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান
দুর্গাপুরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান। দুর্গাপুরের ফুলঝোড়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্র চলাকালীন তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকরা তাঁকে দেখে গো ব্যাক স্লোগান দেন এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় সেখানে।
বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়। দিলীপ ঘোষ ও বিজেপি'র নেতাকর্মীরা তাদের পাল্টা "পিসি - ভাইপো চোর, তৃণমূল চোর " স্লোগান দিতে থাকেন। দুই দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে দুর্গাপুর ও নিউ টাউনশিপ থানার পুলিস আসলে পুলিসকে ঘিরেও বিক্ষোভ চলতে থাকে। পুলিস পরিস্থিতি সামাল দেয়।

' গো- ব্যাক' স্লোগান দেওয়া মহিলাদের দাবি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার কথা বলতে এসেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সেই সব কথা শোনেনি। মহিলাদের অসম্মান করেছে বলে অভিযোগ। দিলীপ ঘোষের দাবি, তৃণমূলের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। তৃণমূলের কিছু মহিলা সেই জন্য এসেছিলো ঝামেলা করতে।
এর প্রতিবাদে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করেন। তাঁরা অভিযোগ করেছেন পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস এই কাজ করছে। এর বিরুদ্ধে পদক্ষেপ করতেই হবে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিয়ে প্রথম দিন থেকেই বিতর্ক। বর্ধমানে পা রেখেই তৃণমূল কংগ্রেস নেত্রীকে নিয়ে কুমন্তব্য করেছিলেন তিনি। তারপরেই নির্বাচন কমিশন তাঁকে শোকজ করে।
এই কেন্দ্রে বিজেপির প্রতিপক্ষ কীর্তি আজাদ। কীর্তি আজাদকে বহিরাগত বলে আক্রমণ শানিয়েছেন তিনি। কীর্তি বর্ধমান জেলার কিছুই জানেন না। তিনি প্রাক্তন ক্রিকেটার এখন আর পিচে রান তুলতে পারবেন না বলে কটাক্ষ করেছিলেন দীলিপ ঘোষ। যদিও মেদিনীপুর কেন্দ্র থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে প্রার্থী করা বিজেপির বড় চ্যালেঞ্জ তাতে কোনও সন্দেহ নেই। প্রথমে তিনি একেবারেই রাজি হচ্ছিলেন না। পরে দফায় দফায় আলোচনার পরে তিনি রাজি হন।
দুর্গাপুরে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। এদিকে রকাজ্যে এনআইএ তল্লাশি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী। তিনি বলেছেন সীমান্তে যেমন সার্জিকাল স্ট্রাইক হয়। এই রাজ্যেও সার্জিকাল স্ট্রাইক হচ্ছে। আগামী দিেন আরও সার্জিকাল স্টাইক হবে বলে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন তিনি।রাজ্য জুড়ে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি , সিবিআই, এনআইএ সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি। তার প্রেক্ষিতেই দিলীপের এই মন্তব্য বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications