প্রেরণা মেয়ের MA পাস হওয়া! 'দৃষ্টান্ত স্থাপন' মাধ্যমিক পরীক্ষার্থী মা ও দাদার
আমরা তুলে ধরেছিলাম পড়াশোনা ছাড়ার ১৫ বছর পরে মুর্শিদাবাদের সখিনার মাধ্যমিক দেওয়ার কথা। এবারের প্রতিবেদনে মেয়ের এমএ পাশের অনুপ্রেরণায় মা ও দাদার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কাহিনী।
মেয়ে এমএ পাশ করে চাকরির চেষ্টা করছে। সেই অনুপ্রেরণায় বাড়িতে মা ও দাদার আগ্রহ বেড়েছে পড়াশোনার প্রতি। এখানেই শেষ নয়, তাঁরা এবার মাধ্যমিক পরীক্ষার্থী। পড়াশোনার প্রতি এই আগ্রহে খুশি পরিবারের কর্তাও।

এমএ পাশ মেয়ে অনুপ্রেরণা
আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছে ফিরদৌসী। সে এখন ভাল চাকরির জোগাড়ের চেষ্টা করছে। নিজে উচ্চশিক্ষিত হতে পারলেও আইসিডিএস কর্মী মা ও দাদার কোনও পাশ না করাটা বারে বারে ব্যথা দিয়েছে ফিরদৌসীকে। সেই ব্যথা থেকেই মা ও দাদাকে ফের পড়াশোনা শুরু করতে অনুপ্রেরণা দেয় ফিরদৌসী। তাতে কাজও হয়। ফিরদৌসীর মা ও দাদা দু'জনেই ফের লেখাপড়া শুরুর ব্যাপারে মনস্থির করে ঘাটশিলা সিদ্দিকিয়া সিনিয়ার হাই মাদ্রাসায় ভর্তি হয়ে যান। এবার সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষার্থী তাঁরা।

খুশি পরিবারের কর্তা
স্ত্রী ও ছেলের একসঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বাড়ির দুজনের ফের পড়া শুরু করার সিদ্ধান্তে মেয়ের মতোই খুশি বাবা সাইফুল আলম। পরিবারের কর্তার খুশিতে মা ও ছেলের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগ্রহ আরও বেড়ে গিয়েছে ।

কী বলছেন মা ও ছেলে
পূর্ব বর্ধমানের মেমারি হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে বসে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আয়েশা বেগম ও তাঁর ছেলে পারভেজ। আয়েশা জানিয়েছেন, তাঁর শৈশব জীবন খুব একটা সুখের ছিল না। তবে মেয়ের অনুপ্রেরণাতেই সংসার সামলে রাতে পড়াশুনা করেছেন। এবার সমস্ত প্রতিবন্ধকতা ও সমালোচনাকে দূরে সয়িয়ে রেখে ছেলের সঙ্গে তিনিও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। এরপর একই ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ারও ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন আয়েশা বেগম। আয়েশার মতো তাঁর ছেলে পারভেজ আলমও দাবি করেছেন, তিনি বোন আর বাবার অনুপ্রেরণাতেই
লেখাপড়া জীবনে ফিরে এসেছেন।

শিক্ষার বিকল্প নেই
বোন ফিরদৌসী লাগাতার পড়াশোনা চালিয়ে এমএ পাশ করেছে। তারপর থেকে বোনই তাঁকে ও মাকে অনুপ্রাণিত করে পুনরায় লেখাপড়া শুরুর জন্য। বোনের অনুপ্রেরণাতেই তিনি ও মা ফের লেখাপড়া শুরু করে এবার মাধ্যমিক পরীক্ষা দেবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন বলে জানিয়েছেন পারভেজ। আয়েশা এবং তাঁর ছেলে পারভেজ দু'জনেই জানিয়েছেন, এখন পর্যন্ত হওয়া সবকটি বিষয়ের পরীক্ষা তাঁরা ভালই দিয়েছেন। একই সঙ্গে বলেছেন, তাঁরা মনে করেন, শিক্ষা লাভের কোন বয়স নেই, শিক্ষার বিকল্পও কিছু নেই।

সমাজে দৃষ্টান্ত
পরীক্ষা কেন্দ্র মেমারি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তোরাব আলি বলেছেন, প্রকৃত অর্থেই আয়েশা বেগম ও তাঁর ছেলে পারভেজ আলম সমাজে একটা দৃষ্টান্ত তৈরি করলেন। মা ও ছেলে অত্যন্ত উৎসাহের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁদের দুজনের সাফল্য কামনাও করেছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications