West Bengal Flood: হু হু করে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ এবং ডিভিসি! বন্যার শঙ্কা বাংলার একাংশজুড়ে
West Bengal Flood: লাগাতার বৃষ্টি! বাংলার সঙ্গে সঙ্গে ঝাড়খন্ডেও গত কয়েকদিনে ব্যাপক বৃষ্টি হয়েছে। আর যার ফলে রীতিমত ফুঁসছে একাধিক নদী। আর এর মধ্যেই ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হল দুর্গাপুর ব্যারেজ থেকে।
মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ কিউসে জল ছাড়া হয়েছে। ঝাড়খন্ডের অতিবৃষ্টির জেরে এই জল (West Bengal Flood) ছাড়া হয়েছে। পরিস্থিতি যা তাতে ধাপে ধাপে আরও জল ছাড়া হবে বলে জানানো হয়েছে।

আর এর ফলে নতুন করে বাংলার একাধিক অংশে বন্যার (West Bengal Flood) আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, বাঁকুড়া, দুই বর্ধমান সহ সাতটি জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারেজ থেকে প্রথমে ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়। এরপর আরও ১৫ হাজার কিউসেক জল ছাড়ে। মোট ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
অন্যদিকে আসানসোল মাইথন প্রথমে ৪৫ হাজার কিউসেক পরে দুপুর নাগাদ ১লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়ে। এমনকি পাঞ্চেত জলাধার থেকেও এদিন ৫৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে ডিভিসির (DVC) তরফে এক লক্ষ কিউউসেক জল ছাড়া হয়েছে।
এমনকি মুকুটমণিপুর জলাধার (Mukutmanipur) থেকেও সোমবার সকালে জল ছাড়া হয়েছে। এমনটাই জানা গিয়েছে। সামনেই দুর্গাপুজো (Durga Puja 2023)। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই ফের একবার বাংলার একাংশে বন্যার (West Bengal Flood) আশঙ্কা তৈরি হয়েছে। আর এরপরেই প্রশাসনের স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, বাংলায় বন্যা (West Bengal Flood) নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাংলার বন্যাকে মেন ম্যাড বন্যা বলেও ব্যাখ্যা করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, দীর্ঘদিন ধরে ব্যারেজগুলির সংস্কার হয় না। এমনকি জল ছাড়ার আগেও রাজ্যকে কোনও তথ্য দেওয়া হয়না। এই বিষয়ে একাধিকবার কেন্দ্রকে চিঠিও দিয়েছেন প্রশাসনিক প্রধান।
কিন্তু এরপরেও কাজ হয়নি। প্রত্যেক বছরই বন্যার (West Bengal Flood) কবলে পড়তে হয় বাংলার একাংশের মানুষকে। এবারও কার্যত একই পথে এগোচ্ছে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রশাসনিক আধিকারিকদের। এমনকি পুরো পরিস্থিতির উপর নজর (West Bengal Flood)রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে। যদিও প্রশাসনের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications