কেতুগ্রামে বিস্ফোরণে উড়ল কংক্রিটের ছাদ, তৃণমূল যোগের অভিযোগে সরব বিজেপি
ফের একবার বাড়িতে মজুত করা বোমা ফেটে বিস্ফোরণ (explosion) । এবার ঘটনা কেতুগ্রামের সুজাপুরের। বিস্ফোরণের জেরে বাড়ির কংক্রিটের ছাদ ও পিলার উড়ে যায়। লোহার গ্রিল দুমড়ে যায়। ভোর চারটে নাগাদ হওয়া বিস্ফোরণের তদন্ত
ফের একবার বাড়িতে মজুত করা বোমা ফেটে বিস্ফোরণ (explosion) । এবার ঘটনা কেতুগ্রামের সুজাপুরের। বিস্ফোরণের জেরে বাড়ির কংক্রিটের ছাদ ও পিলার উড়ে যায়। লোহার গ্রিল দুমড়ে যায়। ভোর চারটে নাগাদ হওয়া বিস্ফোরণের তদন্তে গিয়ে পুলিশ বাড়িতে কাউকেই পায়নি। বিজেপির (bjp) তরফে এই বিস্ফোরণে তৃণমূলের (trinamool congress) দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে।

কেতুগ্রামের সুজাপুরে ভোর চারটে নাগাদ তীব্র বিস্ফোরণ। অনেকে বিস্ফোরণের পরে বাড়ি ভেঙে পড়ারপ শব্দকে প্রথমে ভূমিকম্প বলে মনে করেছিলেন। পরে তাঁরা বুঝতে পারে ঘোষ বাড়িতে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন বাড়ির মালিক সাক্ষী ঘোষ এবং পরিবারের সদস্যদের কেউই বাড়িতে নেই। বিস্ফোরণে বাড়ির কংক্রিটের ছাদের একাংশ উড়ে গিয়েছে। উড়ে গিয়েছে কংক্রিটের পিলারের একাংশও। দেওয়ালে ফাটল ধরেছে। বাড়িটি কার্যত ধ্বংসস্তুপের চেহাড়া নিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, তাঁর ভাইপো তৃণমূলের পঞ্চায়েত সদস্য। স্থানীয় বিজেপি নেতৃত্বেরও দাবি বাড়ির মালিক এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। এলাকায় অশান্তি পাকাতে বাড়িতে বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি।
যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। বিস্ফোরণের ঘটনা স্বীকার করে নেওয়া হলেও, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই বাড়ির সদস্য আদৌ দলের সদস্য কিনা তা বলতে চাননি কেতুগ্রামের তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, ওই বাড়ির সদস্য তৃণমূলের সমর্থক হতে পারেন, আবার নাও পারেন। তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
অন্যদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ। বিস্ফোরকের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। কোন ধরনের বিস্ফোরক ছিল তা পরীক্ষা করতে ফরেনসিক বিশেষজ্ঞদের তলব করা হয়েছে। তবে জেলার পুলিশ কর্তারা নিশ্চিত মজুত বিস্ফোরক থেকেই এদিনের বিস্ফোরণটি হয়েছে। বাড়ির সদস্যদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।












Click it and Unblock the Notifications