জল্পনার অবসান, এস এস অহলুওয়ালিয়াকে আসানসোলে প্রার্থী করল বিজেপি

দীর্ঘ জল্পনার অবসান। আসানসোল লোকসভা কেন্দ্রে অবশেষে প্রার্থী ঘোষণা করল বিজেপি। অপ্রত্যাশিতভাবেই সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে বিজেপি ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল।

আগামী ১৩ মে আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট। আগামী ১৮ এপ্রিল থেকে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। কিন্তু কেন বিজেপি তাদের প্রার্থী দিচ্ছে না? সেই প্রশ্ন উঠছিল। তাহলে কি ওই কেন্দ্রে বিজেপির তরফ থেকে যথাযথ প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না? সেই প্রশ্ন উঠছিল।

SS Ahluwalia

শুরুতে আসানসোলে ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করা হয়েছিল। তাকে ঘিরেও বিতর্ক তৈরি হয়। তিনি নির্বাচনে লড়াই করতে চাননি। তারপর থেকে ওই কেন্দ্রে প্রার্থী দেওয়া হচ্ছিল না। একদম শেষ সময় এসে বিজেপি প্রার্থী ঘোষণা করল। সুরিন্দর সিং অহলুওয়ালিয়াকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হল।

বলা ভালো, সুরিন্দর সিং অহলুওয়ালিয়া বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির সাংসদ ছিলেন। ওই কেন্দ্রে এবার তিনি টিকিট পাননি। তাঁর বদলে ওই কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন দিলীপ ঘোষ। সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তিনি এলাকায় আসেন না। সংসদীয় এলাকার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

ভোটের সময় তিনি ঘুরেছিলেন। এছাড়া কোনও সময় তাঁকে পাওয়া যায় না। এমন অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে একাধিক বার সামনে এসেছে। বিজেপির সাংসদের নামে নিখোঁজ পোস্টার পর্যন্ত পড়েছে বর্ধমানের বিভিন্ন জায়গায়।

বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তিনি এবার টিকিট পাননি। তাহলে কি তিনি এবার আর ভোটে লড়বেন না? বিজেপি কি তাঁকে প্রার্থী করবে না? সেই প্রশ্ন উঠেছিল। তৃণমূল আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে। তিনি ওই কেন্দ্রে গতবার উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন।

বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয় আসানসোল থেকে দুবার জয়ী হয়ে সাংসদ হন। বাবুল দল বদল করে তৃণমূলে যোগ দেন। সেই সময় তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর উপ নির্বাচনে তৃণমূল ওই আসন জেতে। সাংসদ হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা।

সুরিন্দর সিং অহলুওয়ালিয়া পাশের কেন্দ্র থেকে এবার আসানসোলে এলেন। তিনি কি আসানসোল বিজেপিকে ফিরিয়ে দিতে পারবেন? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+