পুজোয় হচ্ছে না অনুষ্ঠান, দুর্গাপুরের হাউজিং এবার নিল না সরকারি অনুদান
দুর্গাপুজোয় রাজ্য সরকারের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত। দুর্গাপুরের বিধান নগরের এক পুজো কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের পুজোর অনুদান নিতে অস্বীকার করে জেলা প্রশাসনকে চিঠি দুর্গাপুরের বিধান নগরের গ্রুপ হাউজিংয়ের এক পুজো কমিটি।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা। সেই ঘটনায় বিচারের দাবিতে সোচ্চার সাধারণ মানুষ। নির্যাতিতার বিচার মেলেনি এখনও পর্যন্ত। রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে চিঠি দিল দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি।

এভাবেই তারা প্রতিবাদ জানালেন। ওই হাউজিং কমপ্লেক্সে ৪৫ টি সমবায় আছে। তিন বার বৈঠক হয় সেখানে। ৪২ টি সমবায়ই জানিয়ে দিয়েছে তারা এই সরকারি অনুদান এবার নিতে রাজি নয়। আগে যেমন চাঁদার টাকায় পুজো হবে, তেমনই হবে।
সংখ্যা গরিষ্ঠ সদস্যরা এই সিদ্ধান্তে আসে। পরপর তিন বার মিটিংয়ের পর অনুদান না নেওয়ার কথা বলা হয়। এই টাকা নিতে রাজি নয় বলে পশ্চিম বর্ধমানের জেলা শাসককে চিঠিও দেওয়া হয়েছে। এবার পুজোয় সব রকম অনুষ্ঠান বাতিল করা হয়েছে এখানে। পুজোয় কোনও জলসা বা অন্য কোনও অনুষ্ঠানের আয়োজনও থাকছে না।
হাউজিং কমপ্লেক্সের মহিলারা আরজি করের ঘটনায় প্রতিবাদী হয়ে উঠেছেন। তাদের একটাই দাবি বিচার পাক নির্যাতিতা। দুর্গাপুরের বিধান নগরের গ্রুপ হাউসিং সমবায় সমিতির দুর্গাপুজো রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা পাচ্ছিল। এবার ছিল দ্বিতীয় বছর। প্রতিবাদের জন্যই এবার তারা অনুদান ফিরিয়ে দিল।
পশ্চিমবঙ্গের একাধিক পুজো উদ্যোক্তা এবার অনুদানের টাকা নিচ্ছে না। সেই বিষয়ে রাজ্য সরকার কোনও বক্তব্য রাখেনি। যারা আবেদন করেছেন, তাদের থেকে বাছাই করে তালিকায় নাম নতুন করে অন্তর্ভুক্ত হবে। তারা টাকা পাবে। এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications