Dilip Ghosh: রামনবমীর আগেই ত্রিশূল হাতে দিলীপ, জনসংযোগের মঞ্চ থেকে দিলেন চরম হুঁশিয়ারি
রামনবমীর মিছিল নিয়ে রাজনৈতিক তরজা চরমে। তারই মাঝে মঙ্গলবার নির্বাচনী প্রচারে বেড়িয়ে হুঙ্কার দিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ত্রিশূল হাতে এদিন প্রাতর্ভ্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। আগামীকাল রামনবমী তার আগে রীতিমতো হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, 'কোনও বাপের ব্যাটা নেই যে হিন্দুস্তােন হিন্দুদের আটকায়'
আগামীকাল রামনবমী। প্রথমে রাজ্য সরকারের পক্ষ থেকে রামনবমীর মিছিলে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তার অনুমতি দিয়েছে। এবং জানিয়েছে ২০০ জন লোক নিয়ে রামনবমীর মিছিল করা যাবে। রাজ্য পুলিশে সংকট থাকলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়া হবে। এক কথায় হাওড়ায় বিশ্ব হিন্দু পরিষদের রাম নবমীর মিছিলের অনুমতি দিয়েছে আদালক।

তারপরেই একেবারে খোস মেজাজে প্রচারের ময়দানে দেখা গেল গেল বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলাপ ঘোষকে। আজ তাঁকে সাত সকালে ত্রিশূল হাতে জনসংযোগের মঞ্চে দেখা গিয়েছে। তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন কোনও বাপের ব্যাটা নেই, হিন্দুস্তানে হিন্দুদের আটকায়
তিনি বলেছেন ৫০ হাজার লোক নিয়ে মিছিল হবে রাম নবমীকে কেউ আটকাতে পারবে না। ৫০০ বছরের বলিদানের পর রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে এবার কেউ আটকাতে পারবে না। হিন্দুরা বিজয় উৎসব পালন করবেই। হিন্দুরা এই দিন রাস্তায় নামুন। দিলীপ ঘোষ পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নির্বাচনী প্রচার থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জনসভায় গিয়ে নির্বাচনী প্রচার থেকে রামনবমীতে দাঙ্গা বাধাবে বলে মন্তব্য করছেন। এবং এই মন্তব্য করে তিনিই উস্কানি দিচ্ছেন সকলকে। বিজেপি কোনও উস্কানির পথে কোনও দিন হাঁটেনি।












Click it and Unblock the Notifications