Dilip Ghosh: মেসোর পর এবার দিলীপের মুখে 'কাকা' ডাক, কাকে ইঙ্গিত বিজেপি প্রার্থীর

নির্বাচনী বিধিভঙ্গের নোটিস পাওয়ার পর কমিশনকে মেসো বলেছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে গিয়ে রাজ্যপালকে কাকা বললেন তিনি।
দিলীপ ঘোষ বলেছেন প্যাঁচে পড়তেই কাকা , পিসো, মেসো বলে ডাকছে তৃণমূল কংগ্রেস।

গতকাল থেকে এনআইএ-র প্রধান বদলের দাবিতে তৃণমূল কংগ্রস ধর্না শুরু করেছিল কমিশনের দফতরের সামনে। এদিকে রাতে রাজ্যপালের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। তাকে কটাক্ষ করেই মঙ্গলবার সকালে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh

গতাকাল দুর্গাপুরের ফুলঝোড়ে আজ ফের প্রাতর্ভ্রমণে গিয়েছিলেন তিনি। গতকাল ফুলঝোড়ে দিলীপ ঘোষের চা চক্রে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। তারপরেই বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল ঝামেলা শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তারপরে আবার ফুলঝোড়েই মর্নিং ওয়াক করলেন দিলীপ ঘোষ। এবার লাঠি হাতে দেখা গেল তাঁতে। লাঠি হাতে কেন মর্নিং ওয়াক করছেন জানতে চাওয়া হলে দিলীপ ঘোষ বলেন রাস্তায় নামলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছেন। সেকারণেই হাতে লাঠি রাখছেন তিনি। একই সঙ্গে তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি।দিলীপ ঘোষ শাসক দলকে নিশানা করে বলেছেন, প্যাঁচে পড়তেই কাকা, পিসো, মেসো বাঁচও বলে ডাকছে। এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

দিলীপ ঘোষ এখানে রাজ্যপালকে কাকা বলে ইঙ্গিত করেছেন। গতকাল এনআইএ-র এসপিকে বদল করার দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন। রাজ্যপালের কাছে ভিডিও ফুটেজ তুলে দিয়েছেন তিনি। সেখান থেকে বেরিয়ে নির্বাচন কমিশনকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। প্রমাণ থাকার পরেও কেন এনআইএ-র এসপিকে সরানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

বিজেপি নেতাদের সঙ্গে হাত মিলিয়েই ভূপতি নগরে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস। বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে নির্বাচন কমিশন এমনই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করতে হবে নির্বাচন কমিশনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+