Dilip Ghosh:' রাস্তায় টেনে জুটোপেটা করব, বর্ধমানের IC-কে কাপড় খুলে মারের হুঁশিয়ারি দিলীপের

ফের বেলাগাম বর্ধমান-দুর্গাপুর থানার আইসি দিলীপ ঘোষ। বর্ধমান থানার আইসিকে জুতোপেটা করার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তিনি বলেছেন, আইসি কতো বড় চামচা আমি ওকে দেখছি কি করে সারাজীবন চাকরি করে। আইসিকে রাস্তার আটকাবো লোক দিয়ে ওর গাড়ি আটকাবো ওকে বার করে ওর কাপড় খুলবো।'

বিজেপি প্রার্থী রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ' দিলীপ ঘোষকে ও চেনে না এখনও বাপের জন্মে দেখেনি তো ভেবেছে বালি চোর গরু চোর গুলোর মতো নেতা। ওকেই টার্গেট করব এবারে।' তিনি দলীয় কর্মীদের বলেছেব,' ওকে বলে দেবেন রাস্তায় যেন না বেরোয়, রাস্তায় দাঁড় করিয়ে আইসির প্যান্ট খুলে নেবো' বলে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ।

Dilip Ghosh

তিনি বলেছেন, 'পারলে আমার বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করুক ইলেকশন কমিশনের কাছে,আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে আর দু একমাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে। দিলীপ ঘোষ ৫ বছর থাকবে,রাস্তায় যুতো পেটা করবে তোকে। ওরা ভেবেছে আমি ভদ্র আছি বলে ওরা যা ইচ্ছা করে নেবে। মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক ব্যানার্জী আসুক দিলীপ ঘোষ বর্ধমানে থাকবে ওরা চলে যাবে। তোর কোন মা-বাব বাঁচায় সেটা আমি দেখবো।'

তিনি আরও বলেন, 'আর আইসিকে বলছি অন রেকর্ড ওকে যদি আমি প্যান্ট না খুলিয়েছি পাবলিকের সামনে তাহলে আমার নাম দিলীপ ঘোষ নয়। রোজ থানা বিডিও ডিএম অফিস ঘেরাও করবো। তিনি দলীয় কর্মীদের আরও বলেন সবেতো শুরু করেছি কাজ কালকে ট্রেলার হয়েছে দেখুননা পুলিশকে থানা থেকে বেরাতে দেবো না। আমার প্রচার হয়ে গেছে আর দরকার নেই। আমাদের ক্লাস নিচ্ছে আর বালি ওলাদের কাছ থেকে টাকা নিচ্ছে। দেখছি কতো খেয়েছিস কাটমানির রক্ত সব বেরোবে।'

দিলীপ ঘোষ বলেছেন, 'সব পুলিশ অফিসারের নাম দিয়ে অভিযোগ করবো,এস আই সিআই সব। এতোদিন আমরা অভিযোগ করছিলাম না কাজ করছিলাম,এখন অভিযোগ করবো কাজও করবো। দিদিমনি ১৫দিন থাকলেন কোনো হাওয়া তুলতে পারলেন না বর্ধমানে, চুপচাপ চলে গেলেন, হেলিকাপ্টারের হাওয়া দিয়েও হাওয়া তুলতে পারলেন না। তৃণমূলের প্রচার হচ্ছে পুলিশ আর সিভিক দিয়ে। আইসি এসে বলছে পারমিশন নিয়েছেন,বাপের জমিদারি পেয়েছে লোকের বাড়িতে যেতে গেলে পারমিশন নিতে হবে পুলিশের কাছে।'

বৃহস্পতিবার বর্ধমানের বড়নীলপুর মোর থেকে, নীলপুর বটতলা পর্যন্ত প্রাতঃভ্রমন করে দলীয় কর্মীদের সাথে কথা বলতে বলতে একথা বলেন বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীলিপ ঘোষ। রাজ্যপাল এক মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় দিলীপ ঘোষ বলেন, 'যারা এতো বড় পাপ করছে গভর্নরকে পর্যন্ত চরিত্র হরন করার চেষ্টা করছে,যারা সংবিধানকে কলুসিত করে মহিলাদের সন্মান নিয়ে টানাটানি করে তাদের বিসর্জন হবেই।'

মুর্শিদাবাদে ভোট পরবর্তী হিংসা বাড়ছে সাংবাদিকদের প্রশ্ন উত্তরের দিলীপ ঘোষ বলেন, 'মুর্শিদাবাদে কোন আইন কানুন নেই সরকার নেই ওটা বাংলাদেশ হয়ে গেছে টিএমসি সেটাই চাইছে ভোট হোক ভাগ্যে যা হওয়ার হয় লোক মরুক বাঁচুক টিএমসি কিছু আসে যায় না।টিএমসি এখানে যতোগুলো ফ্লাগ ঝান্ডা লাগিয়েছে ততোগুলো ভোট পাবে না আমি বলে যাচ্ছি। আরামবাগে মুখ্যমন্ত্রী বলেছেন কোন কাজ আর বাকি নেই এবার যেটা বাকি আছে বিজেপিকে হারানো। সাংবাদিকদের প্রশ্নোত্তরে দিলীপ ঘোষ বলেন হ্যাঁ কোন কাজ বাকি নেই এবার উনি কাশি চলে যান। কাশিতে গিয়ে দুদিন ওখানে তপস্যা করে গঙ্গাস্নান করে আসুন তার কারণ এত পাপ করেছে এত মিথ্যা কথা বলেছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+