বর্ধমানে তৃণমূলের অনুষ্ঠানে দিলীপ ঘোষ, মাইক হাতে বক্তব্যও রাখলেন!
যাচ্ছিলেন নিজের দলের কাজে। পথে তৃণমূলের তরফ থেকে শরবত বিলির অনুষ্ঠান হচ্ছিল৷ সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে পড়ে দিলীপ ঘোষের গাড়ি। দিলীপ ঘোষ পৌঁছে গেলেন তৃণমূল নেতা - কর্মীদের মধ্যে। হাতে তুলে নিলেন মাইক।
দিলীপ বর্ধমান - দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী৷ শুরুর দিন থেকেই একাধিক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন তিনি। অতি সম্প্রতি দিলীপ ঘোষকে বিক্ষোভের সামনেও পড়তে হয়েছিল। এরপর তিনি হাতে লাঠি নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই দিলীপ ঘোষ এবার তৃণমূলের অনুষ্ঠানে।

ঠিক হয়েছে কী? আজ বৃহস্পতিবার তিনি বর্ধমানের ভাতারে যাচ্ছিলেন নিজের দলের কাজে। তালিত নামক এলাকায় তৃণমূলের তরফ থেকে শরবত বিলির অনুষ্ঠান হচ্ছিল। সেখান থেকে যাওয়ার সময় দিলীপ ঘোষের গাড়ি থামানো হয়। হাসি মুখে দিলীপ ঘোষ বেরিয়ে আসেন।
দিলীপ ঘোষ অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে যান। তাঁকে দেখে তৃণমূলের স্থানীয় নেতা - কর্মীরা হতবাক হন। নিজেদের মধ্যে আলোচনাও করতে থাকেন। বর্ধমানের ব্লক সভাপতি কাকলি গুপ্ত তা, ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাইক হাতে নিয়ে দিলীপ ঘোষ সকললে শুভেচ্ছা জানান। সামান্য বক্তব্যও রাখেন। দিলীপ ঘোষ বক্তব্য রাখার পর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়। কিন্তু দিলীপ ঘোষ কোনও প্রতিক্রিয়া দেননি। হাসি মুখেই ছিলেন তিনি।
অনেকেই দিলীপ ঘোষের সঙ্গে সেলফি নেন। স্থানীয় নেতাদের জড়িয়েও ধরেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর গাড়িতে উঠে বেরিয়ে যান নিজের কাজে। এই ঘটনায় নতুন এক রাজনৈতিক বার্তা পাওয়া গিয়েছে। মনে করছে,ওয়াকিবহাল মহল।
রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। বিজেপি প্রার্থী কেন যে কোনও রাজনৈতিক দলের প্রার্থী আসতে পারেন। তাঁর বক্তব্য রাখতে পারেন। অনুষ্ঠানে দিলীপ বাবু এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি।












Click it and Unblock the Notifications