Dilip Ghosh: বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করব, ফের পুলিশকে হুঁশিয়ারি দিলীপের

ফের পুলিশকে আক্রমণ বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ফের পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করব। গতকাল প্রকাশ্যে পুলিশকে জুতো পেটা করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি প্রার্থী।

গতকাল বর্ধমানে প্রাতর্ভ্রমণে বেরিয়ে পুলিশকে একের পর এক নিশানা করেছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বর্ধমান থানার আইসিকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন তিনি। দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন প্রচারের জন্য অনুমতি নিতে হবে বলছে পুলিশ। বেশি বাড়াবাড়ি করলে রাস্তায় টেনে নামিয়ে জুতোপেটা করব। এমনকী রাস্তায় টেনে নামিয়ে কাপড় খুলে মারার হুঁসিয়ারিও দিয়েছিলেন দিলীপ।

Dilip Ghosh

বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। যেভাবে পুলিশের বিরুদ্ধে কুকথা বলছেন বিজেপি প্রার্থী তা নিয়ে সমালোচনা শুরু হয়। কিন্তু দিলীপ আছেন দিলীপেই। পরের দিন সকালে আবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ তীব্র নিশানা করেছেন পুলিশকে। আবারও পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+