"দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও", মমতাকে বলবেন মানুষ? কী বললেন দিলীপ ঘোষ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় বলছেন, মানুষ চাইলে মাথানত করে সরে যাব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, দিলীপ ঘোষ বলেন, উনি বুঝতে পেরেছেন সরিয়ে দেওয়ার আগে স্বসম্মানে সরে যাওয়া ভালো। আর এটা ৪ তারিখের পরে। মানুষ কিন্তু এটা বলে দেবে "দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও।"

শুক্রবার বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে বিরহাটা পারবর্তী মাঠ এলাকা পর্যন্ত প্রাতঃভ্রমণ করেন তিনি। তারপর বীরহাটা মাঠ এলাকায় চায়ে পে চর্চায় যোগ দেন। নন্দীগ্রামে ঝামেলা হয়েছে গতকাল। এক বিজেপি কর্মীর মা খুন হয়ে গিয়েছেন। সেই নিয়ে মন্তব্য করেছেন তিনি৷

Dilip Ghosh

নির্বাচন যেখানে হচ্ছে, দক্ষিণবঙ্গের সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। কারণ, তৃণমূলের জেতার কোথাও সম্ভাবনা নেই। ভয় দেখিয়ে এই সব করে কোনও কিছু আটকাতে পারবে না। এরপর পশ্চিমবঙ্গে আর এমন কেউ করতে পারবে না।

পশ্চিমবঙ্গে কার সুরক্ষা আছে? দেশি-বিদেশি স্ত্রী পুরুষ, ধনী-গরীব, গ্রাম শহর কোথাও সুরক্ষা নেই। সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সাধারন মানুষ এটা বিচার করুক। জোর গলায় দাবি করলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, বাংলাদেশের সাংসদ খুনের বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।

দেবের প্রসঙ্গ উঠেছিল। সেক্ষেত্রে দিলীপ ঘোষ বলেন, এইসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি - সিবিআই ডাকছে বহু লোককে। এখন দেখা যাক, তথ্য প্রমাণ যদি থাকে, কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে৷ টিএমসি পাটিতে যারা গিয়েছেন, তাদের গায়ে কালি লেগেছে।

কলকাতার রাজপথে সাধু সন্ন্যাসীরা প্রতিবাদে নামছেন। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, সব পেশার মানুষ কোনও না কোনও ভাবে প্রতারিত। তারা প্রতিবাদ করেছেন। বাকি ছিলেন সাধু সন্ন্যাসীরা। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরও অসম্মান করেছেন। তারা বুঝতে পেরেছেন, আজকে মঠ মন্দির চালানো মুশকিল টিএমসি থাকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+