Dengue In West Bengal: সরকারি হাসপাতালে ডেঙ্গুর আঁতুড়ঘর! দেখেই সংস্কারের নির্দেশ মমতার মন্ত্রীর
Dengue In West Bengal: যত্রতত্র পরে আছে নোংরা আবর্জনা। ছেঁড়া পলিথিনে বন্ধ, বিশ্রামাগারের পাশদিয়ে বয়ে যাওয়া ড্রেনের মুখ। পানীয় জলের কলের পাশে জমে আছে বহু দিনের নোংরা পচা জল। দুর্গন্ধ মশা মাছির উৎপাত। কচুরি পানায় ভরা ড্রেনের জল,মল, মূত্র, পড়া ক্যান্টিন, জরুরী বিভাগের মধ্যবিত্ত পুকুরে। এটা কোনো সিনেমা হল বা পার্কের চিত্র না। এটা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র।
যেখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ্য লক্ষ্য মানুষের সমাগম। যেখানে ডেঙ্গির আতঙ্কে গোটা দেশ বাসি আর সেখানে দাঁড়িয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এই চিত্র দেখে অবাক সাধান মানুষ থেকে স্বয়ং রাজ্যের মন্ত্রী। দ্রুত সংস্কারের নির্দেশ মন্ত্রীর।

তবে মন্ত্রীর নির্দেশ মেনে সংস্কারের আশ্বাস সুপারের। বর্ষা পড়তেই ডেঙ্গির আতঙ্কে গোটা দেশ বাসি। ডেঙ্গি নিয়ে শুধু শহর-ই নয় শহরের পাশাপাশি গোটা রজ্য জুড়েই চলছে সচেতনতার বর্তা।
ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে রাজ্যে।ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বর্ধমান হাসপাতালেও চিকিৎসাধিন বেশ কয়েক জন রোগী।বর্ধমান পৌরসভার কয়েকটি ওয়ার্ডেও ডেঙ্গি আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে বলে পৌরসভা সূত্রে খবর।ডেঙ্গি আক্রান্ত রোগীদের করণীয় কী সেই বার্তার পাশাপাশি বাড়ির চারিপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ রাজ্য স্বাস্থ্য দপ্তরের।
স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে বাড়ির ড্রেন পরিস্কার রাখুন। ড্রেন এবং যত্রতত্র জল জমতে দেবেন।স্বাস্থ্য দপ্তরের নির্দেশের মধ্যেও স্বাস্থ্য কেন্দ্রের এই চিত্রে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে। সাম্প্রতিক বর্ধমান হাসপাতালে মা ক্যান্টিন উদ্বোধন করতে এসে মন্ত্রী স্বপন দেবনাথ দেখেন ক্যান্টিন আর জরুরী বিভাগের মধ্যবিত্ত জায়গায় একটি পুকুরে কচুরি পানায় ভরা।
এই চিত্র দেখে মিস্টিভাসি মন্ত্রী বলেন কচুরি পানায় মশার সৃষ্টি হয়। বর্তমানে ডেঙ্গির প্রকপ চলছে। দ্রুত এটা সংস্কার করতে হবে। মন্ত্রীর নির্দেশের পর-ই বর্ধমান পৌরসভার পৌরপতির দৃষ্টি আকর্ষণ করেন হাসপাতালে সুপার তাপস ঘোষ।
তাপস বাবু বলেন আমাদের জেলাতে তেমন কোনও ডেঙ্গির প্রভাব নেই। কয়েকজন ডেঙ্গি আক্রান্ত রোগী এসেছিলো। কিন্তু খুব গম্ভীর তেমন না হওয়ায় তাদের ভর্তি করা হয়নি বলে জানিয়েছেন সুপার।
তবে কচুরি পানায় ভরা পুকুরটি খুব শীঘ্রই সংস্কার করে সেখানে একটি পার্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা এই নোংরা আবর্জনা পরিস্কারে ডেঙ্গু মুক্ত শহর করার দাবি জানিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications