নিয়োগের দাবিতে স্লোগান বিয়ের আসর থেকেও! গলা মেলালেন সহযোদ্ধারা
জীবনের এক রোমান্টিক মুহুর্তেও নিজের অধিকার আদায়ের আন্দোলনের দাবিতে স্লোগান। পূর্ব বর্ধমানের ভাতারের এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। বিয়ের আসর থেকে গলা ছেড়ে শ্লোগান অভায়ার। আর সঙ্গে গলা মেলালেন সহযোদ্ধারা।
এ এক অন্য রকম ছবি, বিয়ে বাড়িতে সানাই বাজছে, নিমন্ত্রিত লোকেদের আনাগোনা। সেই সময় কনের সাজে অভয়া রায় নিজের বন্ধুদের পাশে নিয়ে হঠাৎ করেই শ্লোগান দিয়ে উঠলেন। নিয়োগ চাই, নিয়োগ চাই। আমাদের বঞ্চনা মানছি না মানবো না। বিয়ের আসর থেকে দিচ্ছি ডাক বঞ্চিতরা চাকরি পাক। এই অভাবনীয় ঘটনায় হৈচৈ পড়ে গেছে পূর্ব বর্ধমানের ভাতারের ছাতনি গ্রামে।

কয়েকদিন আগেই ভাতারের ছাতনির বাসিন্দা রিন্টু দের সঙ্গে বিয়ে হয় ভাতারেরই খেজুরের বাসিন্দা অভয়া রায়ের। আর সেই বিয়ের আসরেই ২০১৪ সালের টেট পরীক্ষার্থী অভয়া রায় স্লোগান তোলেন নিয়োগ চাই নিয়োগ চাই। তাঁর সঙ্গে ছিলেন বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে যাওয়া আন্দোলনে তার সহকর্মী এবং বন্ধুরা।
অভয়া রায়ের অভিযোগ, ২০১৪ সাল থেকে টেট উত্তীর্ণ হয়েও আজ তাঁরা বেকার। ২০২০-তে মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার আশ্বাস দিলেও সেই চাকরি এখনও পর্যন্ত পাওয়া যায়নি। অথচ অযোগ্যরা চাকরি পেয়েছে। কিন্তু যোগ্যরা আজও আন্দোলন করছেন রাস্তায়।

অভয়া বলেছেন, জীবনের এটা বিশেষ দিনেও ডিপ্রেশন ঘিরে ধরে রয়েছে। তিনি বলেন, শূন্য পাওয়ারা চাকরি করবেন আর যোগ্যরা বিলাপ করবে। তাই সহযোদ্ধাদের পাশে পেয়ে গলায় উঠে এসেছে শ্লোগান। মুখ্যমন্ত্রী তো নিজেকে মানবিক বলে দাবি করেন, তাহলে এটা তাঁর নজরে আসছে না কেন, প্রশ্ন করেছেন অভয়া।

অভয়ার মা অঞ্জলি রায় জানিয়েছেন, দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার পর থেকে টিউশন করে, নাচ শিখিয়ে মেয়েটা লড়াই চালিয়ে গিয়েছে। ডিএলএড করতে জমি বেঁচতে হয়েছে। মেয়েটা চেয়েছিল বিয়ের আগে চাকরি হোক, তা হয়নি। সেই হতাশায় এই পদক্ষেপ। পাত্রীর এই কাজে গ্রামবাসীরা অবাক হলেও তাঁর লড়াই সম্ভ্রম আদায় করে নিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications