আবার করোনা আতঙ্ক! বর্ধমান মেডিকেলে তিন রোগীর মৃত্যু
রাজ্য জুড়ে ডেঙ্গি আতঙ্কের মধ্যেই আবার করোনা আতঙ্ক। ডেঙ্গির মতোই সেই আতঙ্ক জেলায়। বর্ধমান মেডিক্যালে তিন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তিনজনই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। সেই কারনেই তাদের মৃত্যু হয়েছে।
ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয় রবিবার। দীর্ঘদিন তিনি কিডনির রোগে ভুগছিলেন বলে জানা গেছে। হাসপাতালে ভর্তির পরে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপর দেওয়ানদিঘি থানা এলাকার অন্য একজনের মৃত্যু হয়েছে। যাঁর বয়স ৬১ বছর। তিনিও এনসেফেলাইটিসের সমস্যায় ভুগছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সোমবার তাঁর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বর্ধমান মেডিক্যালে মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর বয়স ২৫ বছর। বাড়ি বীরভূমের কীর্ণাহারে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এনসেফেলাইটিসে ভুগছিলেন তিনি। বোলপুর মহকুমা হাসপাতাল থেকে রেফার করা হয় তাঁকে। ২৮ জুলাই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে বর্ধমান মেডিক্যালে মারা যান।
সবকটি বিষয়টই কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখছেন বলে দাবি করা হয়েছে হাসপাতালের তরফে। তবে একই হাসপাতালে পরপর করোনা আক্রান্তের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে উল্লিখিত এলাকাগুলিতে।












Click it and Unblock the Notifications