গণতন্ত্র ধ্বংস করে ভোট লুটের বিরুদ্ধে কালা দিবস! কংগ্রেসের অভিনব আয়োজনে তীব্র কটাক্ষ তৃণমূলের

গণতন্ত্রের বিদেহী আত্মার মুক্তির জন্য কংগ্রেস দুর্গাপুরে শ্রাদ্ধশান্তি করে কংগ্রেস অভিনব উপায়ে কালা দিবস পালন করলো। দুর্গাপুরের আশিস মার্কেটে কংগ্রেস এই শ্রাদ্ধ শান্তি এবং ভোজের আয়োজন করে ।

রীতিমতো মন্ত্র পাঠ করে পুরোহিত মাধ্যমে শ্রাদ্ধ শান্তির আয়োজন করা হয়। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী গণতন্ত্রের প্রতিকৃতিতে মালিদান করলেন। এদিকে লুচি মিষ্টি সহ ভোজও সারা হল।

Congress

২০১৭ সালে দুর্গাপুর নগর নিগম জিতে নেয় তৃণমুল ৪৩ - ০ তে। বিরোধীরা অভিযোগ এনেছিল ভোট লুট করে জয় পেয়েছিল তৃণমূল। সেসময় দুর্গাপুরের তথা পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং জেলা তৃণমুল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি।

বিরোধীরা অভিযোগ তুলেছিল মন্ত্রী এবং জেলা সভাপতির নেতৃত্বে ভোট লুঠ হয় বহিরাগতদের দিয়ে । এদিকে বিধানসভা ভোটের আগে তৃণমুলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দান করেন । কয়েকদিন আগে কল্পতরু ময়দানে শুভেন্দু অধিকারীর সভায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি স্বীকার করেন ২০১৭ সালে দলের নির্দেশে তিনি ভোট লুঠ করিয়েছিলেন।

প্রতি বছর ১৩ আগস্ট সিপিএম , বিজেপি এবং কংগ্রেস কালা দিবস পালন করে। কংগ্রেস এবার অভিনব উপায়ে তাদের জাতীয় স্তরের ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিরুদ্ধেই গণতন্ত্র ধ্বংস করে ভোট লুঠের বিরুদ্ধে কালাদিবস পালন করছে ।

কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, তৃণমূল ভোট লুট করে জয় পেয়েছিল নগর নিগমে। পাঁচ বছর পার হয়ে গিয়েছে। কিন্তু ভোট হয়নি। একবছর ধরে প্রশাসক বোর্ডের অধীনে রয়েছে নগর নিগম। ভোট করাতে ভয় পাচ্ছে তৃণমূল। হারার ভয় পাচ্ছে তারা। গণতন্ত্রের বিদেহী আত্মার মুক্তির জন্য তারা এই শ্রাদ্ধ শান্তি করছেন। যাতে পশ্চিম বঙ্গে গণতন্ত্র ফিরে আসে।

Congress

কংগ্রেস জেলা সভাপতি বলেন, আজ কেউ কেউই অন্য দলে গিয়ে ক্ষমা চাইছেন। কিন্তু তারাও সেদিন ভোট লুটে যুক্ত ছিলেন। তাই দুর্গাপুরের ভোটাররা তাঁদের ক্ষমা করবে না।

তৎকালীন তৃণমূল জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে গিয়েছেন। কংগ্রেস জেলা সভাপতি তাদের কটাক্ষ করেন ।

এদিকে তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করে বলেছে, কংগ্রেস দুর্গাপুরে হারিয়ে গিয়েছে। তাই মিডিয়ায় নিজেদের টিকিয়ে রাখতে এসব নাটক করছে। তৃণমূল জেলা নেতৃত্ব বলেছে, কংগ্রেস একটিও আসন জামানত রক্ষা করতে পারে না । দুর্গাপুরে তারা এভাবেই সংবাদ মাধ্যমে ভেসে থাকে। বাসিন্দারা ভুলেই গিয়েছে কংগ্রেস আছে কিনা দুর্গাপুরে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+