আসানসোল কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মামলা, ঘটনায় গ্রেফতার ৫
আসানসোল কাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মামলা, ঘটনায় গ্রেফতার ৫
আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় মামলা দায়ের করা হল। মূলত তিনি এবং তাঁর স্ত্রী এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা মূলত আয়োজনের দায়িত্বে ছিলেন। পুলিশের অনুমতি না নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ।

জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মামলা
আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মামলা দােয়র। আসানসোল উত্তর থানায় জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। ৩০৪(২) এবং ৩০৮ ধারা দেওয়া হয়েছে মামলায়। আনুষ্ঠানটি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী আয়োজন করেছিলেন। প্রায় ৫০০০ জনকে কম্বল দেওয়ার কথা ছিল অনুষ্ঠানে। সেখানেই পদপিষ্ট হয়ে মারা যায় তিন জন। তার মধ্যে এক শিশুও রয়েছে।

আটক ৩ জন
আসানসোলের ঘটনায় ঘটনায় ৩ জনকে আটক করে জেরা করছে পুলিশ। এই তিনজনই উদ্যোক্তা বলে জানা গিয়েছে। তাঁদের জেরা করা হচ্ছে। জিতেন তিওয়ারির স্ত্রী এবং আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারী। এত বড় অনুষ্ঠান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। অনুষ্ঠান স্থলে অ্যাম্বুলেন্সের কোনও ব্যবস্থা ছিল না। ছিল না পর্যাপ্ত ভলেন্টিয়ার। এমনকী পুলিশের অনুমতি না নিয়েও অপরিসর জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ।

প্রতিহিংসার রাজনীতি
জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশকে চিঠি দিয়ে অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ তিনি তৃণমূল কংগ্রেসে থাকলে পুলিশ দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান পরিচালনা করত। যেহেতু তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সেকারণে পুলিশ অসহযোগিতা করেছে। তৃণমূল কংগ্রেসই পুলিশকে দিয়ে এই অভিযোগ করিয়েছে বলে দাবি করেছেন তিনি।

আসানসোল কাণ্ডে পুলিশি তৎপরতা
আসানসোলের ঘটনায় পুলিশি তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পুরোটাই পরিকল্পিত বলে অভিযোগ করেছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভাস্থল থেকে চলে যাওয়ার পরেই শুরু হয় হুড়োহুড়ি। তাতেই ৩ জন পদপিষ্ট হয়ে মারা যান। বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন পর্যান্ত ব্যবস্থা না নিয়েই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পুলিশের উপর ভরসা করে অনুষ্ঠানের আয়োজন করা ঠিক হয়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications