কপ্টারে বসতে গিয়ে বিপত্তি! দুর্গাপুর থেকে কুলটি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভোট প্রচারে গিয়ে ফের বিপত্তি। সিটে বসতে গিয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি সামলে তিনি কুলটিতে পৌঁছন মুখ্যমন্ত্রী। তারপর তিনি জনসভায় ভাষণও দেন। এদিন পরপর দুটি সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। একটি আসানসোল এবং অপরটি কুলটিতে।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে পুরো বিষয়টি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের দিকে এগিয়ে যান। সিঁড়ি ধরে সেখানে উঠেও পড়েন। তারপর ভিতরে ঢুকেই তিনি বসার আসনের সামনে পড়ে যান।

এখানে উল্লেখ করা প্রয়োজন মাস দেড়েক আগে ১৪ মার্চ বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপালে চোট লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। কপালে সেলাইও পড়ে। তারপর এবার ভোটপ্রচারের মধ্যে আহত হলেন মুখ্যমন্ত্রী।
মার্চের মাঝামাঝি সময়ে আহত হওয়ার পরে মাথায় লিউকোপ্লাস্ট লাগিয়ে প্রচারে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলায় ঘুরে তিনি সভাও করেন। এদিন পড়ে গেলেও সভা বাতিল করেননি মুখ্যমন্ত্রী। দ্রুত সামলে নেন তিনি। তারপর মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার কুলটির উদ্দেশে রওনা হয়ে যান। মুখ্যমন্ত্রীর এদিনের পরবর্তী সভা আসানসোলে।
এর আগে ২০২৪-এর শুরুতে বর্ধমানে প্রশাসনিক বৈঠক সেরে কলকাতায় ফিরছিলেন। বর্ধমান শহরের কাছে তাঁর কনভয় একটি ২০০ কিমি বেগে যাওয়া গাড়ির মুখোমুখি হয়। মুখ্যমন্ত্রীর গাড়ির চালক ব্রেক কষেন। সেই সময় মুখ্যমন্ত্রীর মাথা ড্যাসবোর্ডে আঘাত করে। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, বড় দুর্ঘটনা এড়ানো গিয়এছে। কোনও রকমে ছোট আঘাত নিয়ে রক্ষা পেয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications