Asansol: “সাফাই হয় না আবর্জনা,” প্রতিবাদ করতেই আসানসোলে কংগ্রেস নেতার উপর সদলবলে ‘চড়াও’ তৃণমূল কাউন্সিলর!

Asansol: আবর্জনা ফেলাকে কেন্দ্র করো তুমুল উত্তেজনা আসানসোলে। কংগ্রেস নেতাকে (Congress leader) ধাক্কাধাক্কির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের (tmc councilor) বিরুদ্ধে। দুই পক্ষের বচসা গড়াল হাতাহাতিতেও। আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সেনরালে রোডের ঘটনা। ঠিক কী ঘটেছিল?

কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির অভিযোগ, আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের অনন্যা কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে আর্বজনা সাফাই করা হয় না। এর জন্য পুর প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ান তিনি। তারই প্রতিবাদে এদিন সুর চড়ালে স্থানীয় কাউন্সিলর গুন্ডা নিয়ে চড়াও হন বলে অভিযোগ।

clash

অন্যদিকে আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের অভিযোগ, "আর্বজনা রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে। এটা করা উচিত হয়নি।" প্রথমে ঘটনা ঘিরে তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস ও কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির মধ্যে বচসা হয়। তারপর তা হাতাহাতিতে গড়ায়। কংগ্রেস নেতার অভিযোগ, কাউন্সিলর ও তার অনুগামী তাকে মারধর করেছে। এই ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায়।

যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাস। তাঁর দাবি," এখানে সমস্ত রকম জঙ্গল এনে কেটে ফেলে দেওয়া হয়েছে। জঙ্গল নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে ফেলে দিয়েছে। মেয়রকে জানিয়েছেন বলছেন, অথচ আমাকে জানিয়েছেন কী? সমস্যা হলে সুপারভাইজারকে জানান, না হলে বরো চেয়ারম্যানকে জানান, কাউন্সিলরকে জানান। তারপরেও কাজ না হলে মেয়রকে জানান।"

তৃণমূল কাউন্সিলেরের আরও দাবি, "আমার সঙ্গে কথা না বলেও মেয়র ওদের কাজ করে দিয়েছেন। রাস্তা করে দিয়েছেন। এক কথায় লাইট করে দিয়েছেন। জল ছিল না, আমাদের বোর্ড জল করে দিয়েছে। কিন্তু এরা আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। ওরা মারতে এলে প্রতিরক্ষা তো করতেই হবে।"

এদিকে পাল্টা কংগ্রেস নেতার অভিযোগ, "কাউন্সিলর তাঁর কিছু গুন্ডাবাহিনী নিয়ে আসে। ৩-৪ জন গুন্ডা এনে আমাদের উপর চড়াও হন। দুর্গাপুজোর সময় ২৫০০ টাকা সুপারভাইজার ঝাড়ুদারদের দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন। রশিদ আছে বলতেই চুপ হয়ে গেলেন কাউন্সিলর।"

কংগ্রেস নেতার আরও অভিযোগ, "২-৪ জন গুন্ডা এসে প্রথমে ধাক্কা মারে। আসলে কাউন্সিলর এতদিন দখলদারি রাজ চালিয়েছেন। এখন আর দখলদারি চলবে না। পুলিশ আড়াল করে আমাদের নিরাপদ স্থানে নিয়ে যায়। পুলিশ দেখেছে কারা চড়াও হয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+