পুলিশের গাড়িতে লরির ধাক্কা, CID অফিসার সহ ২ সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু জামালপুরে
পুলিশের গাড়িতে লরির ধাক্কা, CID অফিসার সহ ২ সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু জামালপুরে
পূর্ব বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের ধাক্কা পুলিশের গাড়িতে। সিআইডি অফিসার ও সিভিক ভলেন্টিয়ার সহ ২ জনের মৃত্যু। পুলিশের গাড়ির চালক আশঙ্কা জনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পূর্ব বর্ধমােনর জামালপুরের কাছে আঝাপুরে ভয়াবহ দুর্ঘটনা। পুলিশের গাড়িেত ধাক্কা ১০ চাকার লরির। প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে পুলিশের গাড়িটি। তাতে ছিলেন ডিএসপি পদমর্যাদার সিআইডি অফিসার। প্রশান্ত নন্দী নামে ওই সিআইডি অফিসার ঘটনাস্থলেই মারা যান। সেই সঙ্গে সন্তোষ সরকার নামে গাড়িতে থাকা এক সিভিক ভলেন্টিয়ারও মারা গিয়েছেন।
এতটাই জোড়ে ১০ টাকার লরিটির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয়েছে যে পুিলশের গাড়িটি ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রাই তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সিআইডি অফিসার প্রশান্ত নন্দী এবং সিভিক ভলেন্টিয়ার সন্তোষ সরকারকে বর্ধমান সুপার স্পেশালিটি হাসপাতাল মৃত বলে ঘোষণা করে। আশঙ্কা জনক অবস্থায় পুলিশের গাড়ির চালক হাসপাতালে ভর্তি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশের গাড়িটি িনয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। কাজেই পুলিশের গাড়িতে কোনও সমস্যা ছিল কিনা সটা খতিয়ে দেখা হচ্ছে। তবে জাতীয় সড়কে পর পর দুর্ঘটনায় উদ্বেগ বেড়েছে। এর আগে বর্ধমান থেকে গান করে ফেরার পথেই ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ। একাধিকবার এই জাতীয় সড়কে বড় দুর্ঘটনা ঘটেছে। তারপরেই মুখ্যমন্ত্রীর িনর্দেশে জাতীয় সড়কে গতি নিয়ন্ত্রণের জন্য একাধিক ওয়াচ টাওয়ার বসানো হয়। তারপরেও দুর্ঘটনা ঘটে চলেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে জাতীয় সড়কের িনরাপত্তা িনয়ে।












Click it and Unblock the Notifications