Ram Lalla In Asansol: জীবন্ত রাম লালা! তাক লাগালেন রুবি, কোথায় গেলে দেখা মিলবে?
Ram Lalla In Asansol: জীবন্ত মূর্তির বিষয়টি নতুন নয়। পুজোমণ্ডপ থেকে মেলায় দেখা মেলে জীবন্ত মূর্তিদের। অনেকে নানা প্রতিযোগিতায়, কিংবা পেশার টানে বহুরূপী হিসেবেও অবতীর্ণ হন।
কিন্তু আসানসোলে যেটা হলো তা নজিরবিহীন। এক শিশুকে দেখা গেল জীবন্ত রাম লালা হিসেবে। অযোধ্যায় যে রাম লালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হয়েছে, তা থেকে অনুপ্রাণিত হয়েই তাক লাগানো কাজটি করেছেন রুবি কুণ্ডু।

চলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তার আগে থেকেই রাম লালার মূর্তি নিয়ে দেশ-বিদেশে আগ্রহ তৈরি হয়েছিল। রাম লালার যে মূর্তিটি বেছে নেওয়া হয়েছিল তা দেখে মুগ্ধ সকলেই।
রাম মন্দির উদ্বোধন, রাম লালার নতুন মূর্তি সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং হয়ে যায়। আসানসোলে বছর দেড়েক ধরে একটি মেক-আপ স্টুডিও চালাচ্ছেন আশিস ও রিয়া কুণ্ডু। তাঁরা এর আগে রাধা-কৃষ্ণ থেকে শুরু করে দেবী দুর্গা, সরস্বতীর জীবন্ত মূর্তি তৈরি করেছেন। রাম লালার প্রাণ প্রতিষ্ঠা দেখার পর ভাবনা শুরু জীবন্ত রাম লালা নিয়ে।
মাসখানেকের প্রস্তুতিতে অবশেষে লক্ষ্যপূরণ। আবির নামের এক শিশুকে রাম লালার মূর্তির আদলে সাজিয়ে তোলা হলো। আবির দে-ই আসানসোলের প্রথম জীবন্ত রাম লালা। অলঙ্কার-সহ নানা সাজসজ্জা হাতে তৈরি বলেই জানিয়েছেন রুবি। রাম লালা সেজে খুব খুশি আবির। সে জানাল, ভালোই লাগছে।
রুবি ও আশিস জানালেন, এটাই তাঁদের এতদিনের সেরা কাজ। অনেক দিন ধরে পরিকল্পনা করার পর এমন বাস্তবায়ন তৃপ্তি দিচ্ছে। কাজ কতটা ভালো হলো তা তো দেখে বলবেন সাধারণ মানুষ। যদিও জীবন্ত রাম লালা দেখতে স্টুডিওতে অনেকেই ভিড় জমাচ্ছেন।
সামনেই লোকসভা ভোট। কেন্দ্রের শাসক দল বিজেপি প্রচারে রেখেছে রাম মন্দির তৈরি করার নরেন্দ্র মোদীর গ্যারান্টি। আসানসোলে ২০১৯ সালে লোকসভা ভোটে জিতেছিল বিজেপি। পরে উপনির্বাচনে জেতে তৃণমূল। এবার বিজেপি ফের আসনটি দখলে নিতে মরিয়া। নির্বাচনী প্রচারে এমন জীবন্ত রাম লালা দেখা যাবে কিনা তা অবশ্য বলবে সময়। যদিও নির্বাচনের প্রচারে শিশুদের রাখা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications