তান্ত্রিকের নির্দেশেই গুপ্তিপাড়ায় চার বছরের শিশুকে নৃশংস খুন! নিশ্চিত হতে ঠাকুরদা,ঠাকুমা ও জেঠিমাকে জেরা

Child Body Recovered: নিখোঁজ শিশুর দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বলাগড়ের গুপ্তিপাড়ায়। বাড়ির শৌচালয় থেকেই চার বছরের ওই শিশুর দেহ উদ্ধার হয়। শিশুটির নাম স্বর্ণ সাহা বলে জানা যাচ্ছে। আর এরপরেই উত্তেজনা ছড়ায়। ঘটনায় ইতিমধ্যে শিশুর ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমাকে আটক করেছে বলে জানা যাচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, শিশুকে খুনের পিছনে থাকতে পারে তন্ত্র যোগ!

যদিও এই বিষয়ে নিশ্চিত হতে ঠাকুরদা, ঠাকুমা এবং জেঠিমাকে দফায় দফায় জেরা করছে পুলিশ। জানা যায়, শনিবার রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় চার বছরের ওই শিশুটি। স্থানীয় একটি মাঠে খেলতে গিয়েছিল সে । এরপর থেকে সারাদিন খোঁজাখুজি করলেও স্বর্ণের খোঁজ পায়নি পরিবার।

Child Body Recovered

ঘটনায় পুলিশের কাছেও পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই মতো পুলিশের তরফেও চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়। এমনকি পুলিশ কুকুর এনে, ড্রোন উড়িয়ে গোটা এলাকা জুড়ে চলে তল্লাশি। কিন্তু দিনরাত খোঁজার পরেও ব্যর্থ হন।

তাৎপর্যপূর্ণ ভাবে আজ রবিবার সকালে বাড়ির পাশেই শৌচাগারে চার বছরের শিশুটির দেহ উদ্ধার হয়। রাতে শৌচালয়ে নাতির পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকেন ঠাকুরদা। ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। কিন্তু স্বর্ণের ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমার কথা একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশ সূত্রে খবর। এমনকি যে জায়গা থেকে দেহ উদ্ধার হয় সেখানে পুলিশের তরফে শনিবারই তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও দেহ উদ্ধার হয়নি। এমনকি কোনও সূত্র পাওয়া যায়নি।

হঠাত সেখানে কীভাবে দেহ এল তা নিয়ে পুলিশের মধ্যে সন্দেহ তৈরি হয়। এরপরেই ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমাকে আটক করা হয়। এবং থানায় নিয়ে জেরা করা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সম্প্রতি শিশুর ঠাকুরদা -ঠাকুরমা একজন তান্ত্রিকের কাছে যান। এই ঘটনার সঙ্গে সেই তান্ত্রিক কোনও যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এমনকি যে তান্ত্রিকের কথা উঠে এসেছে তাঁকেও আটক করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে পারিবারিক বিবাদের জেরেও ওই শিশুটিকে খুন করা হতে পারে বলে অনুমান। ঠাকুরদা-ঠাকুমা-জেঠিমার শিশুটির বাবা-মা'র সম্পর্ক মোটেই ভালো ছিল না। ফলে এই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+