জামিন ঠেকাতে মরিয়া সিবিআই! শেষ বেলায় কেষ্ট মণ্ডলকে দীর্ঘ জেরা তদন্তকারীদের

জামিন ঠেকানো বড় চ্যালেঞ্জ সিবিআইয়ের কাছে! আর তাই শেষ বেলায় অনুব্রত মণ্ডলকে দীর্ঘ জেরা সারল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামীকাল বুধবার জেল হেফাজত শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের। আর তা শেষে ফের একবার আসানসোল আদালতে তোলা হবে। আ

যেভাবেই হোক জামিন ঠেকাতে মরিয়া সিবিআই। আর তাই শেষ বেলায় অনুব্রত মণ্ডলকে দীর্ঘ জেরা সারল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামীকাল বুধবার জেল হেফাজত শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের। আর তা শেষে ফের একবার আসানসোল আদালতে তোলা হবে। আর তাঁর আগে বীরভূম বেতাজ বাদশাকে জেলা গিয়ে দফায় দফায় জেরা করলেন সিবিআই আধিকারিকরা।

শেষ বেলায় কেষ্ট মণ্ডলকে দীর্ঘ জেরা সিবিআইয়ের

বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন কেষ্টকে জেরা করা হয়েছে বলেই খবর। অন্যদিকে তাৎপর্যপূর্ণ ভাবে দেহরক্ষী সায়গল হোসেনকেও সিবিআই আধিকারিকরা জেরা করেছেন বলে জানা যাচ্ছে। প্রায় দেড় ঘন্টা ধরে সিবিআইয়ের ২ সদস্যের দল অনুব্রত মণ্ডল এবং সায়কেল হোসেনকে পৃথক পৃথক ভাবে জেরা করেন বলে সূত্রে জানা গিয়েছে।

তবে সিবিআই সূত্রে যেটা জানা গিয়েছে এর আগে অনুব্রত মণ্ডল তদন্তে সেরকমভাবে সহযোগিতা করছিলেন না। বারবার তাকে জিজ্ঞাসাবাদ করলেও সঠিক উত্তর মিলছিল না। কিন্তু এবারে অনুব্রত মণ্ডলকে বেশ খানিকটা নমনীয় বলে মনে হয়েছে সিবিআইয়ের। বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি ধীরে ধীরে দিয়েছেন বলেই খবর।

কার্যত দীর্ঘ জেল পর্বে মানসিক ভাবে ভেঙে পড়েছেন দুরদন্ড প্রতাপ এই নেতা। এমনটাই জেল সূত্রে জানা যাচ্ছে। মূলত গত কয়েকদিনে যে বিপুল পরিমাণে সম্পত্তি অনুব্রত মন্ডলের পাওয়া গিয়েছে। এমনকি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও নতুন করে ব্যাপক সম্পত্তি পাওয়া গিয়েছে। যা নিয়ে বেশ কিছু সন্দেহ রইয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, অনুব্রত মণ্ডলের সিএ মনিশ কোঠারিকে জেরা এবং তাঁর অফিসে তল্লাশি চালিয়ে নতুন করে বেশ কিছু সম্পত্তির হদিস পেয়েছেন তদন্তকারীরা। আর তা নিয়েই আজ মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করা হয় বলে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। অনুব্রত মণ্ডল জবাব দিয়েছেন। পাশাপাশি সায়গল হোসেনকেও তার সম্পত্তি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হয়।

সেই প্রশ্নের উত্তর অল্প হলেও মিলেছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

বুধবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হবে। যাতে অনুব্রত মণ্ডল জামিন না পায় সে দিক দিয়েই কোমর বেঁধে নামছে সিবিআই। মনে করা হচ্ছে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত উত্তর উঠে এসেছে তা আদালতে পেশ করে যাতে অনুব্রত মণ্ডলকে জামিন না দেওয়া হয় সে বিষয়টিই নিশ্চিত করতে তদন্তকারীরা চাইছেন বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, আগামী দিনে এই গরু পাচার মামলা তদন্তে অনুব্রত আরও জেরা করা যায় সেই বিষয়েই দাবি জানাবে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+