শীতে জবুথবু বঙ্গে ১ টাকায় মিলছে সবজি, কোথায় জেনে নিন?
শীতে জবুথবু বঙ্গে ১ টাকায় মিলছে সবজি, কোথায় জেনে নিন?
হু হু করে বইছে হিমেল হাওয়া। রাজ্য জুড়ে চলছে শৈত্য প্রবাহ। মরশুমের শীতলতম দিন কাটাচ্ছে বাংলা। তারই মধ্যে আবার সবজির দামে রেকর্ড পতন। ১ টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি। দাম শুনে চমকে ওঠার মতই। অনেকেই হয়তো দাম শুনে বিশ্বাসই করবেন না আবার খারাপ জিনিস বলে দাম কমেছে বলবেন। কিন্তু এমনটা বাস্তবেই ঘটেছে বর্ধমানের বেশ কয়েকটি পাইকারি বাজারে। তাতে মাথায় হাত চাষীদের।

কনকনে ঠান্ডায় কাবু রাজ্য
উত্তর থেকে দক্ষিণ সর্বত্র হিমেল বাতাস। শীতে কম্পমান বঙ্গ। শীত নেই শীত নেই করে যাঁরা এতদিন দুঃখ পাচ্ছিলন তাঁদের একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে পৌষের ঠান্ডা। ১২ ডিগ্রিতে নেমে িগয়েছে কলকাতার তাপমাত্রা। হু হু করে বইছে হিমেল বাতাস। দক্ষিণ বঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নেমে গিয়েছে এক অঙ্কে অর্থাৎ ১০ ডিগ্রির থেকে নীেচ। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও বেশি করে নেমেছে। আরও চলবে এই পারদ পতন এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সবজির দামে রেকর্ড পতন
একদিন সবজির দাম আগুন বলে যাঁরা সরব হতেন তাঁদের জন্য জবর খবর। ১ টাকা দরে বিক্রি হচ্ছে ফুলকপি। পূর্ববর্ধমানের একাধিক বাজারে এমনই রেকর্ড দামের পতন দেখা গিয়েছে। কালনার জিউধারা, ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, পারুলিয়া, কালেখাঁতলা-সহ বেশ কয়েকটি জায়গায় আনাজের পাইকারি বাজার রয়েছে। সেখানে সকাল থেকে সবজি নিয়ে হাজির হন চাষীরা। সকাল থেকেই বাজারে বিভিন্ন সবজির দাম পড়তে শুরু করেছিল। দাম কমতে কমতে শেষে ১ টাকায় এসে পড়েছে।

মাথায় হাত চাষীদের
হঠাৎ করে সবজির দাম এরকম রেকর্ড হাড়ে পড়তে শুরু করায় মাথায় হাত চাষীদের। শীতের বাজারে সবজি বেচে বছরে একটু বেশি রোজগার করে থাকেন চাষীরা। সেই শীতেই যদি সবজির দাম এমন রেকর্ড হারে পড়তে শুরু করে তাহলে লাভের মুখ দেখা তো দূরের কথা সবজি ঘরে পঁচবে। আর বাজারে কেউ কিনবে না। কীভাবে এত তম দরে সবজি বিক্রি হতে শুরু করেছে তা নিয়ে প্রশ্ন উঠছে। ১ টাকা দরে ফুলকপি বিক্রি হচ্ছে কীভাবে। খুব কম বলে অন্যান্যবার ফুলকপি-বাঁধাকপির দাম ১০ টাকা থেকে ৮ টাকার মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু ১ টাকা দরে কখনও বিক্রি হয়না। কাজেই বিপুল ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।

মুদ্রাস্ফীতিতে মাথায় হাত
গত এক বছর ধরে মধ্যবিত্ত মানুষ জিনিসের দামবৃদ্ধি িনয়ে তীব্র চাপের মধ্যে রয়েছে। আনাজ থেকে সবজি। মাছ-মাংস সবেরই দাম বেড়েছে। এমনকী পাউরুটির দামও বেড়েছে। রান্নার গ্যাসের দাম বাড়ার কথা আর আলাদা করে বলতে লাগে না। সেটা তো হাজার টাকা পেরিয়ে গিয়েছে। তার উপরে চাল-ডাল-তেলের দাম বেড়ে যাওয়ায় তীব্র সংকটে পড়েছেন সাধারণ মানুষ। করোনার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছিলেন মোদী সরকার। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপও করেছে কেন্দ্র।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications