Cattle Smuggling Case: অস্বস্তি বাড়ল অনুব্রত মণ্ডলের, গরু পাচার মামলা সরল দিল্লিতে
Cattle Smuggling Case: অস্বস্তি বাড়ল অনুব্রত মণ্ডলের! গরু পাচার মামলা সরল দিল্লিতে। আসানসোল সিবিআই আদালতের পরিবর্তে এবার এই মামলার শুনানি হবে দিল্লির রাউস এভিনিউ কোর্টে। এই মামলার শুনানিতে এর আগে একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
কিন্তু আজ বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। যেখানে ইডির তরফে বেশ কিছু নথি জমা দেওয়া হয়। আর সেই সমস্ত নথি খতিয়ে দেখেন বিচারক। এবং মামলা (Cattle Smuggling Case) দিল্লির রাউস এভিনিউ কোর্টে স্থানান্তরিত করতে সবুজ সঙ্কেত দেয় আসানসোল আদালত।

ফলে এবার থেকে এই মামলার শুনানি হবে দিল্লিতেই। যা নিঃসন্দেহে বড় অস্বস্তি অনুব্রত মণ্ডলের কাছে। এবার থেকে এই সংক্রান্ত আবেদন দিল্লির রাউস অ্যাাভিনিউ কোর্টেই তাঁকে করতে হবে। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ অনুব্রত মণ্ডলের আইনজীবী করবেন বলেই জানিয়েছেন।
তবে সবদিক খতিয়ে দেখেই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত বলেও জানা গিয়েছে। অন্যদিকে গরু পাচার (Cattle Smuggling Case) মামলায় ইডির করা আবেদনের শুনানিতে বুধবার আসানসোল বিশেষ সিবিআই আদালত মামলাটি দিল্লির রাউস এভিনিউ কোটে শুনানির আবেদন মঞ্জুর করেছে বলে জানান ইডির আইনজীবী অভিজিত ভদ্র।
আসানসোল বিশেষ সিবিআই আদালতে এই মামলার প্রেক্ষিতে পূর্বে দুদিন শুনানি হয়, বুধবারের শুনানি শেষে বিচারক এই মামলাটি দিল্লির রাউজ এভিনিউ কোটে স্থানান্তরিত করার আবেদন মঞ্জুর করেছে বলে জানান আইনজীবী অভিজিৎ ভদ্র।
অপরদিকে আজ বুধবার গরু পাচার (Cattle Smuggling Case) মামলায় অনুব্রত ঘনিষ্ঠ আরও একজনকে তলব করেছে সিবিআই। নতুন করে তদন্তে আরও বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থা। এই বিষয়ে আরও জানতে অনুব্রত ঘনিষ্ঠকে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আজ বুধবারই হাজিরা দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত সে হাজির হয়নি।
গরু পাচার মামলায় গত এক বছরে একাধিক প্রভাবশালীকে গ্রেফতার করেছে ইডি। এমনকি দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রত মণ্ডল এবং মেয়ে সুকন্যাও। এই অবস্থায় বারবার জামিন চেয়ে আসানসোল আদালতে আবেদন জানিয়েছন অনুব্রত। এমনকি আসানসোল জেলে ফিরতে চেয়েও আবেদন জানিয়েছেন। তবে মামলা স্থানান্তরিত হওয়ায় অস্বস্তি আরও বাড়ল।












Click it and Unblock the Notifications