মেদিনীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, পুকুরে উল্টে গেল যাত্রী বোঝাই বাস
মেদিনীপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, পুকুরে উল্টে গেল যাত্রী বোঝাই বাস
দ্বিতীয়ার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরে। হলদিয়ার ভবানীপুর থানার কাছে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। বাসটি রাস্তা থেকে একেবারে পুকুরে গিয়ে পড়ে। তাতে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। হলদয়ার বালুঘাটা থেকে কুকড়াহাটি যাচ্ছিল বাসটি। দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হলদিয়ার ভবানীপুর থানা এলাকার চকদ্বীপা হাইস্কুলের কাছে পুকুরে উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি। হলদিয়ার বালুঘাটা থেকে কুঁকড়াহাটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বাসটি। প্রত্যক্ষ দর্শীরা এমনই তথ্য দিয়েছেন। স্থানীয়রাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
আচমকা দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছে। সকালের বাস হওয়ায় অনেক যাত্রীই ঘুমন্ত অবস্থায় ছিেলন। কিছু বুধে ওঠার আগেই বাসটি পুকুরে পড়ে যায়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুকুরে অর্ধেক ডুবে গিয়েছিল বাসটি। অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বাসে। অনেক যাত্রী চাপা পড় থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ভবনীপুর থানার উদ্যোগে তিনটি ক্রেন নিয়ে আসা হয়েছে। তাতে করে বাসটিকে পুকুর থেকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে।
সূত্রের খবর বাসটি পুকুরে পড়ার পর বেশ কয়েকজন সাঁতরে বেরিয়ে এসেছিলেন। বািকদের উদ্ধার করা হচ্ছে। বাসের সামনের কাচ ভেঙে তল্লাশি চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications