সাংসদ ও বিজেপি নেতার ভাইয়ের রহস্য মৃত্যু, লরির মধ্যে উদ্ধার দেহ
সাংসদ ও বিজেপি নেতার ভাইয়ের রহস্য মৃত্যু, লরির মধ্যে উদ্ধার দেহ
সাংসদ সুনীল মণ্ডলের ভাইয়ের দেহ উদ্ধার হল দুর্গাপুরের কাঁকসায় একটি লরির মধ্যে। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রাথমিক ভাবে অনুমান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে ইলামবাজারে থাকতেন তিনি। পেশায় গাড়ি চালক ছিলেন সাংসদের ভাই। এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

এতে সাংসদের ভাই তার পরে আবার রহস্য মৃত্যু। তাই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের টিকিেট সাংসদ হলেও সুনীল বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। সাংসদ পদ না ছেড়েই কীকরে দলবদল করেছিলেন এই নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। লোকসভার স্পিকারের কাছে সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবিও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত উল্লেখ্যশুভেন্দু ঘনিষ্ঠ নেতা সুনীল মণ্ডল। কাজেই শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পরেই সুনীলের সঙ্গে দেখা করতে বর্ধমানে গিয়েছিলেন। এবং কাঁকসায় সুনীল মণ্ডলের বাড়িতে বৈঠকও করেছিলেন। সেই বৈঠকে হাজির ছিলেন জিতেন তিওয়ারিও। পরে তিনি বিজেপিতে যোগ দেন। সুনীল মণ্ডল বিজেপিতে যোগ দেওয়ার পর হেস্টিংসে বিজেপি পার্টি অফিসে ঢুকতে গিয়ে তাঁকে আক্রান্তও হতে হয়েছিল। সুনীল মণ্ডলের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল।
একুশের ভোটে বিজেপির হারের পর অনেকতা ঝিমিেয় পড়েছিলেন তিনি। খুব একটা তাঁকে সক্রিয়ভাবে বিজেপিতে দেখা যাচছে না। যদিও শুভেন্দু ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত তিনি। এদিকে কাঁকসা মিনি বাজারে আজ সকালে একটি লরির ভেতর থেকে সুনীল মণ্ডলের ভাইয়ের দেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। সুনীস মণ্ডলের কাছে খবর পাঠানো হলেও এখনও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুনীল মণ্ডলের ভাইয়ের নাম কার্তিক মণ্ডল। অনুব্রত মণ্ডলের এলাকা বীরভূমের ইলামবাজারে থাকতেন তিনি। এবং সেখানে িতনি গাড়ি চালাতেন বলে জানতে পেরেছে পুলিশ। পারিবারিক অশান্তি না পুরনো শত্রুতা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই বলেই প্রাথমিক ভাবে অনুমান। তবে বিজেপি এই ঘটনায় রাজনীতির রং চাপাতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications