ওড়িশার শ্রীঘরে অনুব্রত চু-কিত-কিত খেলবেন! আসানসোলে প্রচারে তীব্র কটাক্ষ অগ্নিমিত্রার

সিবিআই ডাকলেই হাজিরা না দিয়ে হাসপাতালে ছোটেন বীরভূম জেলা তৃণমূল (trinamool congress) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এহেন নেতাকে বিজেপির (BJP) হাত থেকে আসানসোল (Asansol) উদ্ধারে দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস

সিবিআই ডাকলেই হাজিরা না দিয়ে হাসপাতালে ছোটেন বীরভূম জেলা তৃণমূল (trinamool congress) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এহেন নেতাকে বিজেপির (BJP) হাত থেকে আসানসোল (Asansol) উদ্ধারে দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে তীব্র কটাক্ষ করলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি বলেছেন, খুব শিগগিরই অনুব্রত মণ্ডলের স্থান হবে ওড়িশার (Odisha) শ্রীঘরে।

অনুব্রতকে নিয়ে কটাক্ষ

অনুব্রতকে নিয়ে কটাক্ষ

আসানসোলে প্রচারে অংশ নিয়ে অগ্নিমিত্রা পাল বলেছেন, ইডি ডাকলেই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। তিনি চলে যান পিজির উডবার্ন ওয়ার্ডে। সিটি স্ক্যান করার দরকাল হলে সোনার আংটি, গয়না খএালার দরকার পড়লেও, তা অনুব্রত মণ্ডলের জন্য হয় না। তিনি বলেন, অনুব্রত মণ্ডল সিটি স্ক্যান করেন সোনার আংটি আর গয়না পরে। আসানসোলের বিজেপি প্রার্থী অনুব্রত মণ্ডলের অসুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন। আসানসোলের অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারে যাওয়া রাহুল সিনহাও কটাক্ষ করে বলেছেন শ্রীঘরে ঢুকলেই পুরো সুস্থ হয়ে যাবেন অনুব্রত মণ্ডল।

অনুব্রত চু-কিত-কিত খেলবেন

অনুব্রত চু-কিত-কিত খেলবেন

অগ্নিমিত্রা পাল বলেন, অনুব্রত মণ্ডলের জন্য ওড়িশার শ্রীঘর পরিষ্কার করা হচ্ছে। খুব তাড়াতাড়ি তাঁকে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে গান গাইতে গাইতে লুডো আর চু-কিত-কিত খেলবেন বলেও মন্তব্য করেন অগ্নিমিত্রা।

স্বাস্থ্যসাথীর কার্ডে পরিষেবা নিয়ে তীব্র কটাক্ষ

স্বাস্থ্যসাথীর কার্ডে পরিষেবা নিয়ে তীব্র কটাক্ষ

স্বাস্থ্যসাথীর কার্ড থাকলেও দুর্গাপুরের একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিবেষা না পেয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে সেখানকার বাসিন্দা নির্মল মণ্ডলের। এর জেরে পথ অবরোধও হয়। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এনিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী কেমন স্বাস্থ্যসাথীর কার্ড বানিয়েছেন দেখুন। কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথীর কার্ড দেখিয়ে ভোট কিনছেন, আর সাধারণ মানুষ এর পরিষেবা পাচ্ছেন না।

পুরনিগমের বিরুদ্ধে হোর্ডিং খোলার অভিযোগ

পুরনিগমের বিরুদ্ধে হোর্ডিং খোলার অভিযোগ

ভোটপ্রচারের হোর্ডিং লাগাতে পুরসভার অনুমতি নেওয়া হলেও, তা খুলে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনটাই অভিযোগ তুললেন অগ্নিমিত্রা পাল। যা নিয়ে তিনি আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভও দেখান। থানায় অভিযোগও দায়ের করেন। হোর্ডিং খুলে নিয়ে যাওয়ার সময় তিনি অভিযুক্তদের হাতেনাতে ধরেন বলেও দাবি করেছেন। যদিও যে ব্যক্তি হোর্ডিং খুলছিলেন, তিনি দাবি করেছেন, হোর্ডিং-এর অনুমতি না থাকায় তা খোলা হচ্ছিল এজেন্সির তরফে। অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূলকে ৭০ টি হোর্ডিং লাগানোর অনুমতি দেওয়া হয়েছে। তুলনায় তাঁকে মাত্র ২৮ টি হোর্ডিং-এর জন্য অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশের পাশাপাশি নির্বাচনী পর্যবেক্ষক এবং নির্বাচন কমিশনেও অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+