মে মাসের পর রাজ্যজুড়ে গেরুয়া আবির খেলা হবে! বলছেন দেবশ্রী

আর এই অবস্থায় খেলা হবে স্লোগান বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রীর মুখেও।

মে মাসে গেরুয়া শিবির খেলা হবে! আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি। পালটা খেলা হবে বলেছে তৃণমূল। উত্তাল রাজ্য-রাজনীতি। তবে শেষ হাসি কে হাসবে সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ। আর আ জানা যাবে মাসের পরেই। আর তাঁর আগে শাসক-বিরোধী শিবিরে জোর টেক্কা। মাটি কামড়ে দুপক্ষই। আর এই অবস্থায় খেলা হবে স্লোগান বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রীর মুখেও।

 খেলা হবে...স্লোগান কেন্দ্রীয়মন্ত্রীর মুখে

খেলা হবে...স্লোগান কেন্দ্রীয়মন্ত্রীর মুখে

বিধানসভা ভোটের আগে খেলা হবে স্লোগান রাজনীতিতে নয়া মাত্রা যোগ করেছে। গত কয়েকদিন আগে অনুব্রত মন্ডল বলেন, এবার ভোটে খেলা হবে। পালটা দিলীপ ঘোষ বলেন, এবার ভোটে খেলবে বিজেপি। সাইডে বসে দেখবে তৃণমূল। তৃণমূল কিংবা বিজেপির বাদেও অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের মুখেও হিট খেলা হবে। এবার সেই স্লোগানই শোনা গেল কেন্দ্রীয়মন্ত্রীর মুখে। আজ বুধবার পূর্ব বর্ধমানের রায়নায় পরিবর্তন যাত্রার সভায় অংশ নেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী। আর সেই সভা থেকেই সুর চড়ান তিনি। বলেন, খেলা হবে...নিশ্চয়ই খেলা হবে। তবে গেরুয়া আবির খেলা হবে বলে মন্তব্য সাংসদের মুখে। বলেন, তৃণমূলের যুব ভাই স্লোগান দিয়েছে, খেলা হবে। খেলা তো হবেই। দু'শোর বেশি আসন জিতে পশ্চিমবাংলা থেকে সরকারি দলের নাম ও নিশান বদলানো হবে। পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে গেরুয়া আবির খেলা হবে।

খেলা তো শুরু হয়ে গিয়েছে, বলছেন সাংসদ

খেলা তো শুরু হয়ে গিয়েছে, বলছেন সাংসদ

দেবশ্রী চৌধুরী বলেন, খেলা তো শুরু হয়ে গেছে। দিদির পাশ থেকে এক এক করে তারারা খসতে শুরু করেছে। তবে নির্বাচন ঘোষণা হলে অনেক বড় খেলা হবে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, এদিন দেবশ্রী চৌধুরী আরও বলেন, অনেকে দিদিকে পরিত্যাগ করে বিজেপির সঙ্গে যুক্ত হবে। অনেক বড় খেলা হবে। অনেক ভয়ঙ্কর খেলা হবে। পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে গত দশ বছরে অনেক খেলা হয়েছে। যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রাজ্য সরকার পালন করেনি। এগারো সালে দেওয়া প্রতিশ্রুতি পালিত না হওয়ায় পার্শ্বশিক্ষকরা আজ আন্দোলন চালাচ্ছে। উল্লেখ্য, বিজেপি ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের সমস্ত দাবি মেনে নেওয়ার কথা বলেছেন মুকুল রায়।

কৃষকদের কোনও উন্নতি করেননি মমতা

কৃষকদের কোনও উন্নতি করেননি মমতা

এদিন পরিবর্তন যাত্রার অংশ নেওয়ার পাশাপাশি একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। সিঙ্গুর ইস্যুতেও এদিন আক্রমণ করেন তিনি। বলেন, সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছেন। তাতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু এ রাজ্যের কৃষকদের কোনও উন্নতি হয়নি বলে দাবি বিজেপি নেত্রীর। শুধু তাই নয়, এ রাজ্যে কটা শিল্প হয়েছে তার উত্তর দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, আজ সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিনত হয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের মতো রাজনৈতিক হিংসা, রাজনৈতিক হত্যা গোটা ভারতবর্ষের আর কোথাও হয় না। আগে বিহার উত্তর প্রদেশে কিছু গোলমাল হতো। সেখানেও এখন তা হয় না। কয়েক মাস আগে বিহারের নির্বাচনে একটা চকলেট বোম পর্যন্ত ফাটেনি। সেখানে পশ্চিমবঙ্গে ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে একশো তিরিশ জন বিজেপি নেতাকর্মীকে বলিদান দিতে হয়েছে। এই হিংসার পশ্চিমবাংলাকে বদলাতে হবে। হিংসা, রাজনৈতিক হানাহানি যতদিন না বন্ধ হবে এ রাজ্যে কোনও শিল্প আসবে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+