ফের বেসামাল মন্তব্য বিজেপি নেতার, পুলিসকে জুতো চাটাবে বিজেপি, হুমকি রাজু বন্দ্যোপাধ্যায়ের

ফের বেসামাল মন্তব্য বিজেপি নেতার, পুলিসকে জুতো চাটাবে বিজেপি, হুমকি রাজু বন্দ্যোপাধ্যায়ের

ফের বেসামাল মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। পুলিসকে জুতো চাটাবে বিজেপি। মঙ্গলবার দুর্গাপুেরর সভা থেকে এই বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন রাজ্যে শাসক দল গুণ্ডারাজ চালাচ্ছে আর পুলিস চুপ করে বসে আছে। আগেও পুলিসের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ করেছিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

বিতর্কিত মন্তব্য রাজুর

বিতর্কিত মন্তব্য রাজুর

ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার দুর্গাপুরে দলীয় সভায় যোগ দিয়ে পুলিসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে পুলিসকে জুটো চাটাবেন। রাজ্যে শাসক দলের গুণ্ডারাজ চলছে। আর পুলিস সব জেনেও চুপ করে বসে আছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। এই মন্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে সমালোচনার পারদ চড়তে শুরু করে

 তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতার

তৃণমূলকে আক্রমণ বিজেপি নেতার

গতকাই জনসভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। তিনি দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে নেওয়ার বার্তা দিয়েছেন। রাজু বলেছেন, বিজেপি কর্মীদের খুনের বদলা নিতে মা দুর্গার হাতের অস্ত্র তুলে নিন। সেই অস্ত্র দিয়ে খুনের বদলা নিন। প্রয়োজনে তৃণমূল কর্মীদের মেরে পিঠের চামড়া গুড়িয়ে দেওয়ার কথাও বলেছেন বিজেপি নেতা।

আক্রমণাত্মক রাজু

আক্রমণাত্মক রাজু

এর আগেও একাধিক বার পুলিসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে বিজেপি পুলিসকে জেল খাটিয়ে ছাড়বেন। পুলিস শাসক দলের হয়ে কাজ করছে আর বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এমনকী বিজেপি সরকার ক্ষমতায় এলে পুলিসকর্মীদের চাকরি চলে যাবে বলে জানিয়েছিলেন তিনি।

আক্রমণাত্ম অগ্নিমিত্রা

আক্রমণাত্ম অগ্নিমিত্রা

গতকাল পুলিসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলও। তিনি পুলিসকে ডিজাইনার চুড়ি পরে থাকার পরামর্শ দিয়েছিলেন। শাসকের দলদাস হয়ে কাজ করছে রাজ্যের পুলিস। ব্যারাকপুরকে গ্যাংস অব ওয়াসিপুরে পরিণত করেছে পুিলস প্রশাসন এমনই অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+