পশ্চিমবঙ্গে বিহারের কালচার চলছে, মণীশকাণ্ডে শাসক দলকে বিঁধতে গিয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন রাজু

পশ্চিমবঙ্গে বিহারের কালচার চলছে, মণীশকাণ্ডে শাসক দলকে বিঁধতে গিয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন রাজু

পশ্চিমবঙ্গে বিহারের কালচার চলছে। গুণ্ডারাজ চলছে পশ্চিমবঙ্গে। মণীশ হত্যাকাণ্ড নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুরচড়াতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে বিহার- উত্তর প্রদেশের কালচার আনার চেষ্টা করছে বিজেপি। এই সুরে প্রথম থেকেই দিলীপদের আক্রমণ করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মণীশ কাণ্ড নিয়েও সেই অভিযোগই করেছিলেন ফিরহাদ হাকিম।

বেফাঁস রাজু

বেফাঁস রাজু

মণীশ কাণ্ড নিয়ে শাসক দলকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে একটি সভায় রাজু বলেন পশ্চিমবঙ্গে বিহারের মতো গুণ্ডারাজ চলছে। শাসক দলকে আক্রমণ করে রাজু বলেছেন পশ্চিমবঙ্গে গুণ্ডারাজ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিহারে যেভাবে কন্ট্রাক্ট কিলিং, শ্যুট আউট হয় এখন রাজ্যেও চলছে সেই একই জিনিস। বিহার থেকে লোক এনে এই কাজ করাচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায়।

সামাল দিলেন রাজু

সামাল দিলেন রাজু

পশ্চিমবঙ্গে মাফিয়ারাজ চলছে মন্তব্য করে হয়তো ভুলটা বুঝতে পেরেছিলেন রাজুষ। তাই সঙ্গে সঙ্গে সামাল দিতে তিনি বলেন উত্তর প্রদেশে মাফিয়া রাজ শুরু করেছিল অখিলেশ যাদবরা। যোগী আদিত্যানাথের সুশাসনে সেই মাফিয়া রাজ অনেকটাই কমেছে। কয়েকদিন আগে দিলীপ ঘোষও এই মন্তব্যই করেছিলেন।

শাসক দলের সুর

শাসক দলের সুর

মণীশ হত্যাকাণ্ড নিয়ে শাসক দল অভিযোগ করেছিল বিহার থেকে গুণ্ডাদের নিয়ে এসে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। অর্জুনের মদতে বিহার থেকে গুণ্ডারা রাজ্যে ঢুকছে বলেও অভিযোগ করেছিলেন ফিরহাদ হািকম। রাজু বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই একই বক্তব্য শোনা গিয়েছে।

 মণীশ কাণ্ডে গ্রেফতার ৩

মণীশ কাণ্ডে গ্রেফতার ৩

মণীশ হত্যাকাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে শাসক দলের। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নাসির খান নামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে। আরও দুই তৃণমূল কংগ্রেস নেতার নাম এফআইআরে রয়েছে। ব্যারাকপুর ও টিটাগড় পুরসভার দুই প্রশাসকের নাম রয়েছে এফআইআরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+