বাবুল-কাঁটায় আসানসোলে বিদ্ধ বিজেপি, জিতেন্দ্র-বিয়োগেও তরতাজা দেখাচ্ছে তৃণমূলকে
বাবুল-কাঁটায় আসানসোলে বিদ্ধ বিজেপি, জিতেন্দ্র-বিয়োগেও তরতাজা দেখাচ্ছে তৃণমূলকে
রাত পোহালেই চার পুরনিগমের ভোট। শুক্রবার সকাল থেকেই রুট মার্চ শুরু হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সব দলেই। এবার বিশেষ নজর আসানসোল পুরনিগমের দিকে। কারণ আসানসোলে দলের দুবারের সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন তৃণমূলে। সেই কাঁটায় বিজেপি নাজেহাল। জিতেন্দ্র বিয়োগেও তাই জমাট দেখাচ্ছে তৃণমূলের রক্ষণ।

রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আসানসোলে
আসানসোল পুরনিগমে মোট ১০৬টি ওয়ার্ড। আশপাশের তিনটি পুরসভাও পুরনিগমের আওতায় এসেছে তৃণমূলের জমানায়। ২০১৫ সালের পর ২০২১-এ ভোট হচ্ছে আসানসোলে। এবার ভোটে বিজয়লক্ষ্মী কার দিকে থাকবে, তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। কারণ এর মধ্যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে অনেক। বদলেছে সমীকরণ। তাতেই হাওয়া বদলেছে আসানসোলের।

বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন বাবুল সুপ্রিয়ের
আসানসোল রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। সেই আঙ্গিকে এই পুরসভারও একটা আলাদা গুরুত্ব রয়েছে। আসানসোল পুরসভা তৃণমূলের দখলে থাকলেও ২০১৪ ও ২০১৯ সালের পর পর দুবার এই লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিয়ে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু ২০২১-এর পর বাবুল সুপ্রিয় বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে যোগ দিয়েছেন। তাতেই বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ।

জিতেন্দ্র বিজেপিতে গেলেও পাল্লাভারী তৃণমূলের
তবে শুধু বাবুল সুপ্রিয়ই নয়, আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বাবুলের বিয়োগ-ব্যাথাই ফ্যাক্টর হয়েছে আসানসোলে। তৃণমূলকে অনেক জমাটি লাগছে এবার আসানসোলে। বাবুল সুপ্রিয় বিগত সাত বছরে আসানসোলে বিজেপিতে একটা জায়গা তৈরি করেছিলেন। তা মূহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে।

বাবুলের পাশে আসানসোলবাসী, কাঁটা বিজেপির
বিজেপির বাবুল-বিয়োগ তৃণমূলকে ভোটযুদ্ধে এগিয়ে দিয়েছে। বাবুল এলাকায় উন্নয়ন করেছেন। তাঁর কেন্দ্রীয়মন্ত্রিত্ব চলে যাওয়া মানতে পারেননি আসানসোলবাসী। তারপর বাবুলের দলত্যা কাঁটা হয়ে গিয়েছে বিজেপির। বাবুল উন্নয়নের পক্ষে ছিলেন। তিনি তৃণমূলের বিরুদ্ধে শে অর্থে কোনও অভিযোগ তোলেননি। শুধু কাজে মন দিয়েছিলেন। তাতেই ২০১৯-এ তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। হারিয়েছেন মুনমুন সেনের মতো জনপ্রিয় মুখকে।

বিজেপির অগ্রগমন ২০১৯ ও ২০২১-এর ভোটে
২০১৯ লোকসভা নির্বাচনে আসানসোল পুরসভায় এগিয়েছিল বিজেপি। বিজেপি ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৯৯টিতে এগিয়েছিল লোকসভা নির্বাচন। কিন্তপ ২০২১-এর নির্বাচনে সেই প্রভাব-প্রতিপত্তি ছিল না বিজেপির। তবে ২০২১-এ সবুজ ঝড়েও আসানসোলে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপিই এগিয়ে ছিল। বিজেপিক অগ্রগমন জারি ছিল ৬৬টিতে। বাকি ৫০ আসনে তৃণমূল এগিয়েছিল।

২০২২-এ পুরভোটে বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলের
এই পরিস্থিতিতে এবার ভোট হচ্ছে আসানসোলে। দু-পক্ষই দাবি করছে তাঁরা এগিয়েছে। তাদের অগ্রগমন নিয়ে যুক্তিও খাঁড়া করেছে দু-দলই। বিজেপি যেমন ২০১৯ লোকসভা ও ২০২১ বিধানসভা ভোটের ফলাফল তুলে ধরে যুক্তি দিয়েছে, তেমনই তৃণমূলের যুক্তি ২০২১-এর পর বিজেপির পদস্খলন হতে শুরু করেছে যেভাবে, তাতে যা অবশিষ্ট ছিল, তাও থাকবে না ২০২২-এ পুরভোটের পর।












Click it and Unblock the Notifications