আসানসোলের দুর্ঘটনা অন্তর্ঘাত দেখছে বিজেপি, সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার

আসানসোলের দুর্ঘটনা অন্তর্ঘাত দেখছে বিজেপি, সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার

আসানসোলে বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা স্বাভাবিক নয়। এমনই দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতারা। এই ঘটনায় অন্তর্ঘাত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ৫০০০ জনের কম্বল বিতরণের অনুষ্ঠান থাকলেও বাইরে থেকে প্রচুর লোক ঢুকেিছল বলে দাবি করেছেন বিজেপি নেতারা। এদিকে বিজেপি নেতা রাহুল সিনহা ঘটনার সিবিআই তদন্ত দাবি করেেছ।

অন্তর্ঘাত দেখছে বিজেপি

অন্তর্ঘাত দেখছে বিজেপি

আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা। কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের তার মধ্যে ৩ শিশুও রয়েছে। এই ঘটনাকে কোনও ভাবেই সহজ ভাবে নিতে রাজি নয় বিজেপি। তারা মনে করছে এর মধ্যে অন্যকোনও কারণ রয়েছে। অন্তর্ঘাতের তত্বও উড়িয়ে দিচ্ছে না তাঁরা। স্থানীয় বিজেপি নেতারা সন্দেহ করছেন এই ঘটনায় অন্তর্ঘাত জড়িয়ে থাকতে পারে। ৫০০০ জনকে কম্বল বিতরণের কথা বলা হলেও বাইরের অনেক লোক অনুষ্ঠান এসেছিল। সেই থেকে অনুমান করা হচ্ছে চোরা গোপ্তা পথে এই ঘটনা ঘটানো হতে পারে।

সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি

এদিকে বিজেপি নেতা রাহুল সিনহা এই ঘটনাকে স্বাভাবিক মানতে নারাজ। তিনি দাবি করেছেন পুলিশ এবং তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সিবিআই তদন্ত চাই বলে দাবি করেছেন তিনি। রাহুল সিনহার অভিযোগ বিজেপিকে প্যাচে ফেলতেই পুলিশের সঙ্গে চক্রান্ত করেই এই ঘটনা ঘটিয়েছে শাসক দল। না হলে শুভেন্দু অধিকারী চলে যেতেই পুলিশ কেন কমে গেল সভাস্থল থেকে। এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 পুলিশের অনুমতি না নেওয়ার অভিযোগ

পুলিশের অনুমতি না নেওয়ার অভিযোগ

এদিকে আসানসোলের পুলিশ কমিশনার দাবি করেছেন ৫০০০ জনকে কম্বল দেওয়া হবে এমন অনুষ্ঠানের অনুমতি নেয়নি বিজেপি। অনুমতি না নিয়েই এই আনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অপরিসর জায়গায় ৫০০০ জনের বেশি লোকের জমায়েত। তার উপরে ধাক্কা ধাক্কি। চরম অব্যবস্থার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। এক কথায় আয়োজক এবং বিজেপির উপরেই এই দায় চাপিয়েছে পুলিশ।

পুলিশের অনুমতি না নেওয়ার অভিযোগ

পুলিশের অনুমতি না নেওয়ার অভিযোগ

এদিকে বিজেপি নেতা জিতেন তিওয়ারি দাবি করেছেন ৩ ডিসেম্বর পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছিল অনুষ্ঠানের কথা। সেই চিঠিতে মেগা ইভেন্টের কথা বলা হয়েছিল। তারপরেও পুলিশ কীভাবে দায়িত্ব এড়িয়ে যায় বলে পাল্টা দাবি করেছেন তিনি। এই ঘটনায় অন্য কোনও চক্রান্ত রয়েছে বলে পাল্টা দাবি করেছেন তিনি। যদিও পুলিশের দাবি চিঠি দিয়ে জানানো আর অনুমতি দেওয়া দুটি আলাদা জিনিস। তাঁরা পুলিশকে চিঠি দিয়ে জানাতেই পারেন। কিন্তু পুলিশ তাঁদের অনুমতি দেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+