বিজেপিতে বড় ভাঙন ভোটের মুখে, জমজমাট ভোট প্রচারের মাঝেই দলবদল নিয়ে তরজা

এবার দু’দলের কাছেই পাখির চোখ আসানসোল। আসানসোল উপনির্বাচনের আগে বিজেপি পড়ল বড় ভাঙনের মুখে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী।

এবার দু'দলের কাছেই পাখির চোখ আসানসোল। আসানসোল উপনির্বাচনের আগে বিজেপি পড়ল বড় ভাঙনের মুখে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী। ভোটের সাতদিন আগে বিজেপিতে ভাঙন ও দলবদল নিয়ে জোর তরজা শুরু হয়েছে দু-দলের। একে অপরকে দোষারোপের পালা চলছে নির্বাচনী প্রচারেরর মাঝে।

তৃণমূলে যোগদানের হিড়িক আসানসোলে

তৃণমূলে যোগদানের হিড়িক আসানসোলে

১২ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচন। বাবুল সুপ্রিয়র দলবদলের ফলে এবার আসানসোল উননির্বাচন হচ্ছে। বিজেপির প্রার্থী হয়েছেন দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। আর তৃণমূলের প্রার্থী হয়েছেন হেভিওয়েট শত্রুঘ্ন সিনহা। এই ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন নেতা-কর্মীরা।

বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলের শক্তিবৃদ্ধি

বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলের শক্তিবৃদ্ধি

সম্প্রতি জামুড়িয়ার বীরকুলটি গ্রামে বিজেপিতে বড় ভাঙন দেখা দেয়। জামুড়িয়ার বিধায়ক রাম সিং ও জামুড়িয়া দু-নম্বর ব্লকের সভাপতির উপস্থিতিতে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এই দলবদলের ফলে এলাকায় তৃণমূল অনেক শক্তিশালী হবে বলেই মনে করেন জেলা নেতৃত্ব ও সংশ্লিষ্ট এলাকার তৃণমূল বিধায়ক।

বিজেপিতে গিয়ে মোহভঙ্গ, ফিরে এলেন তৃণমূলে

বিজেপিতে গিয়ে মোহভঙ্গ, ফিরে এলেন তৃণমূলে

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপি নেতা অর্জুন বাউড়ি-সহ শতাধিক বিজেপি কর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁরা এদিন তৃণমূলে ফিরে এলেন অর্থাৎ তাঁদের ঘরওয়াপসি হল। তৃণমূলের দাবি, বিজেপি তাঁদের লোভ দেখিয়ে দলে নিয়েছিল। বিজেপিতে গিয়ে এই ক-দিনেই তাঁদের মোহভঙ্গ হয়েছে। তাই তাঁরা ফিরে এলেন তৃণমূলে।

ভাঙনে ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি

ভাঙনে ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি

তৃণমূলের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বিজেপি তাঁদের লোভ দেখিয়ে দলে নিয়েছিল। কিছুদিন যাওয়ার পরই তাঁরা বুঝতে পারেন, তাঁরা চক্রান্তের শিকার হয়েছেন। তাঁরা বিজেপির চক্রান্ত বুঝতে পেরে তৃণমূলে ঘরওয়াপসির পরিকল্পনা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তাঁরা তৃণমূলে যোগ দিতে মনস্থ করেন। ভোটের মুখে এই ভাঙনে ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি।

তৃণমূলকর্মীদের বিজেপি সাজিয়ে যোগদান!

তৃণমূলকর্মীদের বিজেপি সাজিয়ে যোগদান!

বিজেপি পাল্টা দাবি করেছে, কোনও ভাঙন হয়নি বিজেপিতে। বিজেপি ঐক্যবদ্ধ থেকে লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল পরিকল্পনা করে এই যোগদান করাচ্ছে। তৃণমূলের কংগ্রেস নিজের দলের কর্মীদের বিজেপি সাজিয়ে যোগদান করাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। মানুষকে তাঁরা বিভ্রান্ত করার চেষ্টা করছে আসানসোলের উপনির্বাচনের মুখে।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

এবার তৃণমূলের লক্ষ্য আসানসোলের প্রথমবার জয় হাসিল করা। বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদে ইস্তফা দেন। ফলে এই কেন্দ্রে ভোটগ্রহণ জরুরি হয়ে পড়ে। দলবদলের কারণে উপনির্বাচন হচ্ছে, সেই উপনির্বাতন জিততে দলবদলকে নিয়ে তরজা শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+