বিজেপি প্রার্থী যোগ দিলেন তৃণমূলে! পুরনির্বাচনের আগে শক্তঘাঁটিতে 'পদ্মহীন' গেরুয়া শিবির

পুরনির্বাচনের (Municipal election) আগে এবার আসানসোলেও বিজেপি (BJP) শিবিরে বড় ভাঙন। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় (Pintu Mukherjee) যোগ দিয়েছেন তৃণমূলে (Trinamool Congress)। মনোনয়ন

পুরনির্বাচনের (Municipal election) আগে এবার আসানসোলেও বিজেপি (BJP) শিবিরে বড় ভাঙন। পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় (Pintu Mukherjee) যোগ দিয়েছেন তৃণমূলে (Trinamool Congress)। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি তা জমা দিতে যাওয়ার বদলে সোজা চলে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। সেখানে মলয় ঘটকের হাত থেকে তিনি তৃণমূলের পতাকা তুলে নেন।

উন্নয়নের শরিক হতে তৃণমূলে

উন্নয়নের শরিক হতে তৃণমূলে

আগেকার বাকি সবার মতোই বিজেপি নেতা পিন্টু মুখোপাধ্যায় জানিয়েছেন, উন্নয়নের শরিক হতে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। যদিও বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, ভয় দেখিয়ে পিন্টু মুখোপাধ্যায়কে তৃণমূলে যোগদান করানো হয়েছে।

শক্তঘাঁটিতে 'পদ্মহীন' বিজেপি

শক্তঘাঁটিতে 'পদ্মহীন' বিজেপি

পরপর দুবার লোকসভা নির্বাচনে আসানসোলে জিতেছে বিজেপি। অন্যদিকে ২০১৯-এর লোকসভা নির্বাচনে আসানসোলের অন্তর্গত পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ. জামুড়িয়া, বারাবনি, আসানসোল উত্তর, আসনসোল দক্ষিণ এবং কুলটির মধ্যে শুধাম্তর কুলটি ও আসানসোল দক্ষিণে জয় পায় বিজেপি। বাকি সবকটি পায় তৃণমূল। তবুও অন্য জায়গায় নিরিখে আসানসোল বিজেপির শক্তিঘাঁটি হিসেবেই পরিচিত। সেখানেই এবার ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থী রইল না। কেননা মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই বিজেপি প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছেন।

 বড় ভাঙন অন্য বিরোধী দলেও

বড় ভাঙন অন্য বিরোধী দলেও

যদিও শুধু বিজেপিতেই নয়, গত কয়েকদিনে কংগ্রেস ও বামদলেও বড় ভাঙন ধরিয়েছে তৃণমূল। দিন কয়েক আগে তৃণমূলে যোগ দিয়েছেন, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রাণী মিশ্র। তিনি আসানসোল থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। এছাড়াও তৃণমূলে যোগ দিয়েছিলেন, বাম জমানার ডেপুটি মেয়র তথা সিপিআই নেতা মানিক মালাকার। স্থানীয়রা বলছেন সবটাই রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের মস্তিস্কপ্রসূত। তিনি এলাকাকে বিরোধী শূন্য করছেন, পুর নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে। আর এই দলবদলে খুশি মলয় ঘটক বলেছেন, আগামী দিনে রাজ্যে বিরোধী বলে কিছু থাকবে না।

লালমাটিতে দুর্বল হচ্ছে বিজেপি

লালমাটিতে দুর্বল হচ্ছে বিজেপি

একটা সময়ে যে লালমাটিতে লাল পতাকা দেখা যেত, সেখানেই এই মুহূর্তে বিরোধী বলতে বিজেপি শক্তিশালী। কিন্তু কোথাও যেন তারা দুর্বল হয়ে পড়ছে সাংগঠনিকভাবে। একের পর এক নেতা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। দিন কয়েক আগে বিজেপির বীরভূম জেলার সাধারণ সম্পাদক শুভ্রাংশু চৌধুরী দল ছেড়েছিলেন। আর এবার জেলার সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন। প্রসঙ্গত ২৬ ডিসেম্বর বিজেপির নতুন জেলা কমিটির নেতাদের নাম প্রকাশ হওয়ার পরে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিজেপি সূত্রে খবর, জেলা সভাপতি হওয়ার ইচ্ছা পূরণ না হওয়াতেই দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ওই নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+