রাজনীতি থেকে অবসর! EXCLUSIVE সাক্ষাৎকারে গোপন মিশনের খবর ফাঁস করলেন দিলীপ ঘোষ
Lok Sabha Election 2024: আমাকে চমকিয়ে লাভ নেই। তৃণমূল প্রার্থী বাংলার মানুষ নন। এবার লাখের বেশি মার্জিনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জিতব। One India বাংলাকে Exclusive সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
প্রবল দাবদাহে পুড়ছে বাংলা। কলকাতায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রিতে। জেলাতে ছবিটা আরও ভয়ঙ্কর। কোথাও ৪৩ ডিগ্রি তো কোথাও ৪৫ ছুঁইছুঁই। আর এই গরমে মাথায় নিয়েই চলছে প্রচার। প্রবল তাপপ্রবাহকে মাথায় নিয়ে প্রচার করছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাক্ষাৎকারে তিনি বলছেন, আমার লোকসভা কেন্দ্রে পরিস্থিতি অসহনীয়! প্রচার করা মুশকিল হচ্ছে। তাও লড়াই জারি রয়েছে।

পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগও এনেছেন বিজেপি নেতা (Dilip Ghosh)। তাঁর দাবি, ভয় দেখিয়ে ভোট করানোর চেষ্টা করে তৃণমূল। মানুষকে বঝাচ্ছি। একই সঙ্গে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকেও তোপ দাগেন।
দিলীপ বলেন, আমাকে চমকিয়ে লাভ নেই, তৃণমূলের প্রার্থী বাংলার মানুষ নন। সংস্কৃতি রাজনীতি কিছুই বোঝেন না। এবার লাখের বেশি মার্জিনে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে জেতার দাবিও জানান বিজেপি প্রার্থী। পাশাপাশি অবসর নিয়েও কথাও বলেন।
জানান, কিছু লোকের রাজনীতির প্রতি নেশা থাকে, টান থাকে। তাঁরা চলে আসে, ঝাঁপিয়ে পড়ে। ইনসেনটিভও আছে অনেক। আমার কোনও টাই ছিল না। আমাকে পাঠানো হয়েছিল মিশন হিসাবে। রাজনীতিতে অনেক জটিলতা-কুটিলতা হয়। যেগুলি মন থেকে ভালো লাগে না। তখন মনে হয় এই সব ফালতু সময় নষ্ট হচ্ছে। মিশন সম্পূর্ণ না হলে কাজ করতেই হবে। যেদিন মনে হবে প্রয়োজন নেই ভাবব।
খোলামেলা সাক্ষাৎকারে One India বাংলাকে আরও কী জানালেন দিলীপ? রইল সম্পূর্ণ ইন্টারভিউটি -












Click it and Unblock the Notifications