Dilip Ghosh: আজ বর্ধমানে হোলি, দোলের রঙে কোথায় প্রচারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ
আজ দোল খেলবে বর্ধমান। রাজা বাড়ি নিয়ম মেনেই দোলের পরের দিন হোলি খেলেন বর্ধমান বাসী। গতকালই বর্ধমানে পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ বর্ধমানে পা রাখতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন বর্ধমানের কর্মী সমর্থকরা।
গোটা রাজ্যে গতকাল হোলি খেলা হলেও আজ বর্ধমানে দোল খেলা হবে। আর এই সুযোগে প্রচারের ময়দানে নামবেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একেবারে নতুন কেন্দ্র তাঁর কাছে। কিন্তু গতকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে তাতে জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

মেদিনীপুর কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে সোজা বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবিজেপিতে সেটা যে একটা বড় চমক তাতে কোনও সন্দেহ নেই। প্রথমে নিজের কেন্দ্র ছাড়তে রাজি ছিলেন না দিলীপ ঘোষ। তিনি একাধিকবার নিজের মতামত জানিয়েছিলে কেন্দ্রীয় নেতৃত্বকে। কিন্তু এই নিয়ে দফায় দফায় তাঁর সঙ্গে আলোচনাও হয়েছে। শেষে বাধ্য হয়েই এক প্রকার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হতে রাজি হন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষকে দুর্গাপুর-ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী করার এক প্রকার বিজেপির বড় চমক রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। দিলীপের গড় মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। এর আগে আসানসোল কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন তিনি। সেখান থেকে সোজা মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাঁকে।
অগ্নিমিত্রা নিজেই জানিয়েছেন, তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন দিলীপ ঘোষের কেন্দ্রে প্রার্থী হতে পেরে। এদিকে দিলীপ ঘোষ গতকাল বর্ধমানে পা রেখেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে নিশানা করেছেন। তৃণমূল কংগ্রেস এবার বর্ধমান লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। কীর্তি ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন। গতকাল তিনি দিলীপ ঘোষকে নিশানাও করেছেন।
দিলীপ ঘোষ কীর্তি আজাদকে নিশানা করে বলেছেন, তিনি এখন প্রাক্তন আর এখনও ময়দানে রয়েছেন দিলীপ নিজে। পাল্টা দিলীপকেও নিশানা করতে ছাড়েননি। আজ হোলি সুযোগে প্রচারের ময়দানে নামবেন দিলীপ ঘোষ। প্রথম প্রচার শুরু করবেন তিনি। তাঁর আগে ঈশ্বরের আশীর্বাদ নেবেন। এদিকে আগেই কীর্তি আজাদকে বহিরাগত বলে নিশানা করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications