Lok Sabha Election 2024: মন্তেশ্বরে দিলীপকে ঘিরে তুমুল বিক্ষোভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মন্তেশ্বরে তুমুল বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর কনভয়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। দিলীপ ঘোষের কনভয়ের একটি গাড়ি ভাঙচুর করা হয় মন্তেশ্বরের তুল্লাবাজার এলাকায়। রীতিমতো লাঠি হাতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

কেন্দ্রীয় বাহিনীর সামনেই রীতিমতো হামলা চালানো হয়। কোনও মতে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান দিলীপ ঘোষ। তবে তাঁর কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। ইট মেরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষের কনভয়ের গাড়ির কাচ। একাধিক সংবাদ মাধ্যমের গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

Dilip Ghosh

ইটের আঘাতে একাধিক সংবাদ মাধ্যমের কর্মী আহত হয়েছেন। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। মন্তেশ্বরের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কমিশন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেছে দিলীপের দেহরক্ষী তাঁদের উপর হামলা চালিয়েছে। পাল্টা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরা নিজেরাই মারামারি করেছে।

দিলীপ ঘোষ দাবি করেছেন তৃণমূল সকাল থেকেই পরিকল্পনায় ছিল। তৃণমূল কংগ্রেস আগে থেকেই পরিকল্পনা করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন তিনি। বর্ধমানের একাধিক জায়গায় বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ আসছিল।

দিলীপ ঘোষ মন্তেশ্বরে প্রবেশ করার আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেছিলেন। এমনকী কীর্তি আজাদের সঙ্গে হাত মেলান তিনি। তারপরেই মন্তেশ্বরের তুল্লামোড়ে দিলীপ ঘোষ ঢুকতেই শুরু হয় তুমুল বিক্ষোভ। বিজেপি প্রার্থীর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তাঁর গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তিনি।

দিলীপ ঘোষের দেহরক্ষীদের লাঠিচার্জের তৃণমূল কংগ্রেসের এক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তারপরেই উত্তেজনা চরমে ওঠে। যদিও দিলীপ ঘোষ অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা নিজেরাই মারধর করছে। লাঠি বাঁশ নিয়ে হামলা চালানো হয় দিলীপ ঘোষের কনভয়ে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতাই হামলা চালিয়েছে। তুল্লাবাজার এলাকায় তুমুল অশান্তি তৈরি হয়েছে।

দিলীপ ঘোষ আসার পরেই সেখানকার বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন সকাল থেকে তাঁরা ভোট দিতে যেতে পারেননি। সেই খবর পেয়েই দিলীপ ঘোষ সেখানে গিয়েছিলেন এদিকে তার কয়েক ঘণ্টা আগেই সেখানকার তৃণমূল কংগ্রেস নেতা দাবি করেছিলেন খেলা হবে। যাঁরা বলছেন ভোট দিতে দেওয়া হবে না তাঁরা প্রমাণ দিয়ে যান। দিলীপ ঘোষকে দেখিয়ে দেওয়া হবে তৃণমূল কী পারে আর কি পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+